News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় দিল্লিতে ৫০৩টি আইসোলেশন কোচ মোতায়েন করল রেল
Image

করোনা মোকাবিলায় দিল্লিতে ৫০৩টি আইসোলেশন কোচ মোতায়েন করল রেল

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.): দিল্লিতে করোনাকে নির্মূল করার লক্ষ্যে এগিয়ে এল উত্তর রেলওয়ে। দিল্লি এবং এনসিআর অঞ্চলের মানুষদের সাহায্যার্থে ৫০৩ টি আইসোলেশন কোচ মোতায়েন করেছে। এই কোচগুলিতে রয়েছে ৮০৪৮ শয্যা। দিল্লির ৯ টি স্টেশনে এগুলোকে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর এবং উত্তর মধ্য রেলওয়ে ডিআরএম রাজীব চৌধুরী বুধবার জানিয়েছেন, শকুর বস্তি এলাকায় রেলের করোনা কেয়ার সেন্টারে ৪২৩ জন রোগী ভর্তি ছিলেন।এদের মধ্যে ৩৬৫ জন বাড়ি ফিরে গিয়েছে। চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন। ৫০৩ টি আইসোলেশন কোচ দিল্লিতে থাকা ৯ টি স্টেশনে মোতায়েন করা হয়েছে। প্রতিটি স্টেশনে এম্বুলেন্স সুযোগ রাখা হয়েছে।চিকিৎসার সমস্ত রকমের ব্যবস্থা এখানে করা হয়েছে।এই সকল করোনা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত পরিমাণে সুষম আহার দেওয়া হচ্ছে।এর মাধ্যমে দিল্লি এবং এনসিআর অঞ্চলের মানুষদের যথাসম্ভব সহায়তা করা হচ্ছে রেলের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top