News Flash

  • Home
  • Uncategorized
  • ছড়ার জলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত সাত
Image

ছড়ার জলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত সাত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১ সেপ্ঢেম্বর৷৷ ছড়ার জলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিট৷দা লাঠি দিয়ে উভয় পক্ষের মধ্যে চরম সংঘাত৷ তাতে মৃত ১ আহত উভয়পক্ষের ৭ জন পুরুষ মহিলা ও শিশু৷ থানায় মামলা৷ গ্রেফতার মজির উদ্দিন (৪৮), আয়াতুন নেছা(৩৮) এবং আববাস উদ্দিন (১৮)৷ঘটনা চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি এলাকায়৷
ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মজির উদ্দিন পিতা মশরফ আলীর যায়গার উপর দিয়ে একটি ছোট ছড়াতে পাশের বাড়ির আব্দুল নুরের ছেলে সুজেল উদ্দিন মাছ ধরতে এসেছিলো৷ তখন জায়গার মালিক মজির উদ্দিন, স্ত্রী আয়াতুন নেছা ও ছেলে আববাস উদ্দীন একত্রিত ভাবে দা ও লাঠি দিয়ে ঐ যুবকের উপর আক্রমণ চালায়৷ সুজেলের চিৎকার চেঁচামেচি শুনে তার পরিবারের লোকজন বেরিয়ে ঘটনাস্থলে আসলে তাদের উপর চড়াও হয় মজির উদ্দিন তার ছেলে ও স্ত্রী৷


তাদের দা ও লাঠির আঘাতে গুরুতর আহত হন আব্দুল নুর, নুরুল হক, রেশমা বেগম, শুক্কুরজান বিবি ও সুজেল হোসেন (১১) বলে তাদের অভিযোগ৷তবে অল্পবিস্তর আহত হয় জায়গার মালিক মজির উদ্দিন তার স্ত্রী ও পুত্র৷ ঘটনার খবর পেয়ে অকুস্থলে চুরাইবাড়ি থানার পুলিশ ছুটে এসে গুরুতরভাবে আহত উভয়পক্ষের ৮ জন পুরুষ মহিলা ও শিশুকে উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকলের অবস্থা গুরুতর দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ তাদের মধ্যে সুজেল হোসেনের কাকা নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷ তড়িঘড়ি নুরুল হকের আত্নীয় পরিজনরা তাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে গেলে কালরাতেই জিবি হাসপাতাল তার মৃত্যু হয়৷

পাশাপাশি এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর চুড়াইবাড়ি থানার পুলিশ ২১ নম্বরের ভারতীয় দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩৪ ধারায় একটি মামলা রুজু করে দা ও লাঠি দিয়ে আক্রমনকারী অভিযুক্ত মজির উদ্দিন (৪৮), স্ত্রী আয়াতুন নেছা(৩৮) ও ছেলে আববাস উদ্দিনকে (১৮) গ্রেপ্তার করে৷ এদিকে চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস জানান,ধৃত মজির উদ্দিন তার স্ত্রী ও ছেলেকে আজ ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে চুরাইবাড়ি থানার পুলিশ৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ বলে ওসি জানান৷
এখন দেখার বিষয় স্বজনহারা পরিবারটি কতটুকু নায্য বিচার পায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top