News Flash

  • Home
  • Uncategorized
  • কঙ্গোতে তাণ্ডব মাঙ্কিপক্সের, আক্রান্ত ১৪১ জন
Image

কঙ্গোতে তাণ্ডব মাঙ্কিপক্সের, আক্রান্ত ১৪১ জন

কিনসহাসা, ২ সেপ্টেম্বর (হি. স.) :  আফ্রিকা মহাদেশের কঙ্গোতে মাঙ্কিপক্সের প্রকোপে প্রাণ হারিয়েছেন ১০ জন। আক্রান্ত হয়েছেন ১৪১ জন। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেননা, আক্রান্তদের অধিকাংশের বয়সই পাঁচ বছরের নিচে।


মাঙ্কিপক্স ভাইরাস এক ধরনের অর্থোপক্সভাইরাস, যার লক্ষণ গুটি বসন্তের মতো হলেও ততটা গুরুতর নয়। ১৯৮০ সালে বিশ্বের অধিকাংশ দেশ থেকে গুটি বসন্ত নির্মূল হলেও পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকায় মাঝেমধ্যেই মাঙ্কিপক্সের প্রকোপ দেখা যায়। রডেন্ট ও প্রাইমেট জাতীয় বন্যপ্রাণির মাধ্যমে মানুষের দেহে ছড়ায় এই ভাইরাস। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের শরীর থেকেও সংক্রমিত হতে পারে ভাইরাসটি।


কঙ্গোর শানকুরু প্রদেশের স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ‘মাঙ্কিপক্স হানা দেওয়ার ৩৩ দিনের মধ্যেই ১৪১ জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১০ জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। যেভাবে পাঁচ বছরের কম বয়সীরা এই রোগে আক্রান্ত হচ্ছে, সেটা অবশ্যই চিন্তার বিষয়। কেননা, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে মৃত্যুহার বাড়ার সম্ভাবনা বেশি।’ করোনার মধ্যে মাঙ্কিপক্স হানা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top