News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্ৰদেশে প্ৰবেশ করলে কোভিড টেস্ট বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি সরকারের
Image

অরুণাচল প্ৰদেশে প্ৰবেশ করলে কোভিড টেস্ট বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি সরকারের

ইটানগর, ২ সেপ্টেম্বর (হি.স.) : এখন থেকে কেউ অরুণাচল প্ৰদেশে প্ৰবেশ করলে প্ৰথমে তাকে অতিমারি কোভিড-১৯ টেস্ট করতে হবে। তার পরই সংশ্লিষ্ট ব্যক্তি রাজ্যে প্ৰবেশের অনুমতি পাবেন। ভিন রাজ্য থেকে এসে অরুণাচল প্ৰদেশে কেউ যদি প্ৰবেশ করতে চান তা হলে রাজ্যের প্রবেশদ্বারে অতিমারি কোভিড টেস্ট করাতে বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।

অরুণাচল প্ৰদেশের প্ৰবেশদ্বারে রেপিড অ্যান্টিজেন টেস্ট (আরটিএ)-এর মাধ্যমে প্ৰত্যেক আগমনকারীকে কোভিড পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই তাঁদের রাজ্যে প্রবশের অনুমতি দেওয়া হবে, এবং মুক্তভাবে চলাফেরা করতে পারবেন আগন্তুক। আর ফলাফল যদি পজিটিভ আসে তাদের গন্তব্য স্থলে নিয়ে আইসোলেশন করা হবে।

প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে অরুণাচল প্ৰদেশেও ক্ৰমশ কোভিড-১৯-এ আক্ৰান্ত লোকের সংখ্যা বাড়ছে। তাই যত শীঘ্ৰ সম্ভব অতিমারি কোভিড-১৯-কে ঠেকাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। অরুণাচল সরকার রাজ্যের বমডিলা এবং এর পাৰ্শ্ববৰ্তী গ্ৰামগুলোতেও লকডাউন ঘোষণা করেছিল। রাজ্যে কোভিড-১৯-এ আক্ৰান্তের সংখ্যা ৪,২১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২,৯৭৯ জন, হাসপাতালে চিকিৎসা চলছে ১,২২৬ জনের। কোভিড-এ মৃত্যুর সংখ্যা সাতে পৌঁছেছে। এখন পৰ্যন্ত ১.৭ লক্ষ মানুষের কোভিড টেস্ট করা হয়েছে বলেও জানিয়েছে সরকারি সূত্রটি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top