News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হল বাংলাদেশে

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হল বাংলাদেশে

ঢাকা, ২ সেপ্টেম্বর (হি. স.) : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হল বাংলাদেশে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভারতীয় হাইকমিশনে রাখা শোক বইতে স্বাক্ষর করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি উল্লেখ করেন, ‘ভারতরত্ন তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল। তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তাঁর কাছে ঋণী।’

ড. মোমেন বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সালে তাঁর সঙ্গে পরিচিত হওয়ার। আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন।’ বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. মোমেন। এছাড়া তিনি প্রণব মুখোপাধ্যায়ের পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বইয়ে স্বাক্ষরের সময় ভারতের হাইকমিশনার রীভা গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন।

বুধবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এই  উপলক্ষ্যে এদিন সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে থাকা বাংলাদেশের মিশনগুলিতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনারও ব্যবস্থা করা হয়। ভারতের ১৩ তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ২০১৩ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।  মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top