News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ নাবালিকার চিকিৎসায় গড়িমসি, ক্ষোভে পথ অবরোধ জিবি হাসপাতালে
Image

অগ্ণিদগ্দ নাবালিকার চিকিৎসায় গড়িমসি, ক্ষোভে পথ অবরোধ জিবি হাসপাতালে

আগরতলা, ৩১ আগস্ট (হি.স.)৷৷ অগ্ণিদগ্দ নাবালিকার চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে রোগীর পরিবার জিবি হাসপাতালের পথ অবরোধ করেছিল৷ খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে যান৷ তাঁদের তৎপরতায় ওই নাবালিকার চিকিৎসা শুরু হয়েছে৷ নাবালিকার মামা জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন এবং চিকিৎসকদের দায়িত্ব নিয়ে প্রশ্ণ তুলেন৷


আজ সোমবার আগরতলা ৭৯ টিলা ভাল্লুকটিলার বাসিন্দা হরিপদ শীল বলেন, বাড়িতে ছেলের অন্নপ্রাশনের জন্য ছোট আকারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের৷ আত্মীয়স্বজনও এসেছিলেন৷ রান্নার জন্য গ্যাসের সিলিন্ডার লাগাতে গিয়ে বিপত্তি হওয়ায় আগুন লেগে যায়৷ আগুনের শিখা ছড়িয়ে বেশ কয়েকজনের শরীরে লাগেঊ কিন্ত আমার ভাগ্ণি অর্মিতা শীল (১৮)-এর হাত অনেকটা পুড়ে যায়, বলেন তিনি৷ হরিপদ বাবু বলেন, দমকল কর্মীরা আসার আগেই ভাগ্ণিকে জিবি হাসপাতালে নিয়ে যাহ৷ কিন্ত সেখানে গিয়ে ভয়ংকর বিড়ম্বনার শিকার হয়েছি৷
তিনি বলেন, জিবি হাসপাতালে অগ্ণিদগ্দ ভাগ্ণিকে নিয়ে গেলে সেখান থেকে আমাদের ক্যানসার হাসপাতালে পাঠানো হয়৷ কিন্ত ক্যানসার হাসপাতালে ১ ঘণ্টার ওপর ছুটাছুটি করেও চিকিৎসকের খোঁজ পাওয়া যায়নি৷ তাই, বাধ্য হয়ে পথ অবরোধ করেছি৷ ভাগ্ণিকে ট্রলিতে নিয়ে আমরা অবরোধ করেছি, বলেন তিনিঊ খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে যান এবং তাদের তৎপরতায় ভাগ্ণির চিকিৎসা শুরু হয়েছে৷ তিনি জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, সাধারণ মানুষ আজ ভীষণ অসহায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top