News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির হাইকোর্ট এবং নিম্ন আদালত গুলিতে শুনানি প্রক্রিয়া শুরু হল
Image

দিল্লির হাইকোর্ট এবং নিম্ন আদালত গুলিতে শুনানি প্রক্রিয়া শুরু হল

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.): প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে পুরোদমে কাজকর্ম এবং শুনানি প্রক্রিয়া শুরু হল দিল্লির হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলি। ইতিমধ্যেই হাইকোর্টের তরফে পয়লা সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে হওয়া শুনানির তালিকা তৈরি করা হয়েছে। এদিন হাইকোর্টে পাঁচটি বেঞ্চের বিচারকরা উপস্থিত ছিলেন।


অন্যদিকে নিম্ন আদালতগুলি মঙ্গলবার থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি তালিকা তৈরি করে ফেলেছে।বর্তমানে শুধুমাত্র হাইকোর্টের পাঁচটি বেঞ্চ এর মধ্যেই শুনানি চলবে। করোনা বিধি মেনেই শুনানি প্রক্রিয়া চলবে আদালতে। সেই কারণে আদালত কক্ষের ভেতরে জনসমাবেশ সীমিত করা হয়েছে। প্রতিটা পক্ষের একজন করে উকিল আদালত কক্ষের ভেতর সফল করতে পারবে। আইনের পড়ুয়া, শিক্ষানবিশ আইনজীবী, জুনিয়র আইনজীবীরা বর্তমানে আদালত চত্বরে প্রবেশ করতে পারবে না।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top