News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, বিস্ফোরক রাহুল
Image

দেশের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, বিস্ফোরক রাহুল

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.): করোনা সংকটের মধ্যে জেইই – এনইইটি পরীক্ষা আয়োজনে করে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।এই প্রসঙ্গে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।


 রাহুলের দাবি, ক্ষমতার অহংকারে মত্ত মোদী সরকার পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদাসীন। জোর করে দেশের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে সরকার। দেশের বেহাল কর্মসংস্থান প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা দিয়ে রাহুলের দাবি কর্মহীনদের জন্য প্রয়োজন কর্মসংস্থানের। সেখানে ভাষণের কোন জায়গা নেই। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার নিজের টুইট বার্তায় লিখেছেন, জোর করে দেশের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে মোদী সরকার। অহংকারের কারণে  জেইই – এনইইটি সহ এসএসসি ও অন্যান্য পরীক্ষার্থীদের বাস্তবিক সমস্যাটা না বুঝে উদাসীন কেন্দ্র। দেশের বেহাল কর্মসংস্থানের চিত্রটি তুলে ধরে রাহুল গান্ধী নিজের টুইট বার্তায় লিখেছেন, প্রতিশ্রুতি এবং ঘোষণা করলেই হয় না। বাস্তব পরিস্থিতির পরিবর্তন তখনই সম্ভব যখন যুব সম্প্রদায়ের হাতে কাজ থাকবে।

কর্মসংস্থান নিয়ে এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়িয়েছিলেন রাহুল। ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতি বছর দুই কোটি কর্মসংস্থানের প্রসঙ্গ উল্লেখ করে রাহুল জানিয়েছিলেন সেই প্রতিশ্রুতি এখনও পালন হয়নি। উল্টে কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য ১৪ কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top