News Flash

  • Home
  • Uncategorized
  • নদীপথে পণ্য আমদানি, জরিপ শুরু, ১ সেপ্ঢেম্বর সামগ্রী বোঝাই, সোনামুড়ায় পৌঁছনোর লক্ষ্য ৫ই
Image

নদীপথে পণ্য আমদানি, জরিপ শুরু, ১ সেপ্ঢেম্বর সামগ্রী বোঝাই, সোনামুড়ায় পৌঁছনোর লক্ষ্য ৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ বাংলাদেশ থেকে নদীপথে ত্রিপুরায় পণ্য আমদানির জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ ঐতিহাসিক ওই মুহূর্তের সাক্ষী হতে ত্রিপুরাবাসী অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন৷ বাংলাদেশও বন্ধুরাষ্ট্রের সহায়তায় সমস্ত ব্যবস্থা করছে৷ সূত্রের খবর, দাউদকান্দি-সোনামুড়া নদীপথে প্রথমবার জলযানে পণ্য পরিবহণ হবে৷ তাই সমস্ত ব্যবস্থা অগ্রিম করা হচ্ছে৷ আনুষ্ঠানিকভাবে দাউদকান্দি থেকে পণ্য ২ সেপ্ঢেম্বর রওয়ানা দেবে৷ কিন্ত ১ সেপ্ঢেম্বর কার্গো ট্রলারে সিমেন্ট লোড হয়ে যাবে৷ শুধু তা-ই নয়, শনিবার থেকে নদীপথে মার্কিং শুরু হয়ে গেছে৷ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পথ কর্তৃপক্ষ ওই কাজ শুরু করে দিয়েছেন৷ আগামী ৫ সেপ্ঢেম্বর পণ্য সোনামুড়ায় পৌঁছনোর লক্ষ্যে সমস্ত ব্যবস্থা হচ্ছে৷


সূত্রের খবর, প্রিমিয়ার কোম্পানির সিমেন্ট ত্রিপুরায় পরীক্ষামূলকভাবে নদীপথে আসবে৷ বাংলাদেশের নারায়ানগঞ্জের মুক্তারপুরে ওই কোম্পানির সিমেন্ট উৎপাদন কেন্দ্র রয়েছে৷ এনভি প্রিমিয়ার-১ নৌ-যান আগামী ১ সেপ্ঢেম্বর মুক্তাপুর জেটি থেকে পণ্য লোড করবে এবং সেদিনই দাউদকান্দির উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ মুক্তারপুর থেকে দাউদকান্দির দূরত্ব নদীপথে প্রায় ৩৩ কিমিঊ দাউদকান্দি থেকে ২ সেপ্ঢেম্বর ওই নৌ-যান সোনামুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ তার পর ৩ সেপ্ঢেম্বর কুমিল্লা এবং ৪ সেপ্ঢেম্বর বিবিরবাজারে পণ্য নিয়ে পৌঁছবে নৌ-যানটি৷ ৫ সেপ্ঢেম্বর আনুষ্ঠানিকভাবে সোনামুড়াষ নোঙর করবে পন্যবাহী নৌ-যান৷


সূত্রের কথায়, নদীপথে প্রথমবার পণ্য পরিবহণ হচ্ছে৷ ফলে, বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ আজ থেকে নদীপথে মার্কিং শুরু হয়ে গেছে৷ নৌ-যান পাইলট সমস্ত জরিপ করছেনঊ তাছাড়া, পণ্যবাহী নৌ-যানে একজন পথপ্রদর্শক থাকবেন৷ তিনি দাউদকান্দি থেকে সোনামুড়া পর্যন্ত পথ দেখিয়ে আনবেন৷ সূত্রের দাবি, ওই নদীপথে কিছু সমস্যা রয়েছেঊ তাই ঢাকা থেকে ভেকু আনার ব্যবস্থা করা হয়েছে৷ আলাদা জলযানে ওই ভেকু থাকবে৷ নদীপথে কোথায় মাটি কিংবা গাছ কাটার প্রয়োজনীয়তা দেখা দিলে ভেকু সেই কাজ করবে৷ সব মিলিয়ে আগামী ৫ সেপ্ঢেম্বর ত্রিপুরার সোনামুড়ায় নদীপথে পণ্য পৌঁছনোর সমস্ত চেষ্টা আন্তরিকতার সাথে করছে বাংলাদেশ সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top