News Flash

  • Home
  • Uncategorized
  • শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে বিতর্কিত টুইট বার্তা মুছে দিলেন কপিল সিব্বল

শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে বিতর্কিত টুইট বার্তা মুছে দিলেন কপিল সিব্বল

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.): কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে অবশেষে সুর নরম বর্ষীয়ান রাজনীতিবিদ কপিল সিব্বলের। রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য নিয়ে নিজের প্রতিক্রিয়ামূলক টুইট মুছে দিলেন তিনি। এই প্রসঙ্গে কপিল সিব্বলের সাফাই হচ্ছে যে তার রাহুলের সঙ্গে কথা হয়েছে ব্যক্তিগত পর্যায়ে এবং বিজেপির সঙ্গে যে চক্রান্তের যে কথা উঠছে তা ভিত্তিহীন। নিজের বিতর্কিত টুইট বার্তা মুছে দিয়ে কপিল সিব্বল একটি নতুন টুইট বার্তায় লিখেছেন, রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছে।তিনি জানিয়েছেন এমন ধরনের কোনও বিতর্কিত মন্তব্য তিনি করেননি। এটা শোনার পরই ওই টুইট বার্তা ডিলিট করে দিই।

উল্লেখ করা যেতে পারে, এর আগে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীর একটি বিতর্কিত মন্তব্য নিয়ে টুইট করেছিলেন কপিল সিব্বল। সেখানে তিনি জানিয়েছিলেন, “বিগত ৩০ বছর ধরে বিজেপির পক্ষে একটি কথাও বলিনি। এখন কি না বিজেপির সঙ্গে চক্রান্ত করার অভিযোগ উঠছে আমার বিরুদ্ধে।” কপিল সিব্বলের এই ক্ষোভ ভাঙ্গানোর জন্য আসরে নামেন রণদীপ সিং সূর্যেওয়ালা।তিনি পাল্টা টুইট করে দাবি করেন “বিজেপির সঙ্গে চক্রান্ত” মতো কোনো মন্তব্য করেননি রাহুল গান্ধী। এই ভুয়া খবর নিয়ে নিজেদের মধ্যে মতান্তর করে কোন লাভ নেই। বিজেপির বিরুদ্ধে একাট্টা হয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যেতে হবে।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top