News Flash

  • Home
  • Uncategorized
  • ফুলডুঙসেই গ্রাম নিয়ে মিজোরামের সাথে আলোচনা করবে ত্রিপুরা সরকার, খতিয়ে দেখা হবে ভোটার তালিকাও
Image

ফুলডুঙসেই গ্রাম নিয়ে মিজোরামের সাথে আলোচনা করবে ত্রিপুরা সরকার, খতিয়ে দেখা হবে ভোটার তালিকাও

আগরতলা, ২১ আগস্ট (হি. স.) ৷৷ পড়শি রাজ্যে ফুলডুঙসেইর অন্তর্ভুক্তি ইস্যুতে মিজোরাম-ত্রিপুরা সীমানা নির্ধারণে রাজস্ব দফতর আসরে নেমেছে৷ ত্রিপুরার রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা জানিয়েছেন, মিজোরামের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে৷ ফুলডুঙসেই ত্রিপুরার অংশ৷ এদিকে, ১৩০ জন ত্রিপুরার নাগরিক মিজোরামেও ভোটার হিসেবে অন্তর্ভুক্তির ঘটনায় নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে বলে জানা গেছে৷ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরনিকান্তির সাফ কথা, ১ জানুয়ারী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে৷ তার আগেই সারা দেশে ইআরও নেট চালু হয়ে যাবে৷ তাতে, এক ব্যক্তির একাধিক স্থানে ভোটার তালিকায় নাম থাকবে না৷


জম্পুই হিলসব্লকের অধীন ফুলডুঙসেই গ্রাম মিজোরামের অংশ হিসেবে নথি প্রকাশিত হয়েছে৷ তাতে ত্রিপুরার নাগরিক ১৩০ জনকে মিজোরামের ভোটার হিসেবে দেখানো হচ্ছে৷ তাই ত্রিপুরা ও মিজোরামের সঠিক সীমানা নির্ধারণের পদক্ষেপ নেওয়ার জন্য উত্তর ত্রিপুরার জেলাশাসককে চিঠি দিয়েছিলেন কাঞ্চনপুরের মহকুমাশাসক৷
এ-বিষয়ে রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, জম্পুই হিলস-র ফুলডুঙসেই গ্রাম ত্রিপুরার অংশ৷ ফলে, মিজোরামের অংশ হিসেবে কিভাবে দেখানো হচ্ছে, তা খোঁজ দিয়ে দেখবে রাজস্ব দফতর৷ তিনি বলেন, এ-বিষয়ে মিজোরাম সরকারের সাথে আলোচনা করার প্রক্রিয়া শুরু করবে ত্রিপুরা সরকার৷ শীগ্রই ওই সমস্যার স্থায়ী সমাধান করা হবে, বলেন তিনি৷

এদিকে, ১৩০ জন ত্রিপুরার নাগরিক-র মিজোরামেও ভোটার তালিকায় নাম থাকার বিষয়ে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরনিকান্তি বলেন, এখন একজন ব্যক্তির একাধিক স্থানে ভোটার তালিকায় নাম থাকা সম্ভব নয়৷ অন্তত, ত্রিপুরাতে তা অসম্ভব৷ কারণ, ত্রিপুরায় ইআরও নেট চালু হয়ে গেছে৷ তাতে, এক ব্যক্তির দ্বৈত সচিত্র পরিচয় পত্র থাকলে তা সহজেই চিহ্ণিত হবে৷ তিনি বলেন, সারা দেশেই ইআরও নেট চালু হবে৷ তখন, ওই সমস্যা-র স্থায়ী সমাধান হয়ে যাবে৷


মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, আগামী ২৫ আগস্ট ত্রিপুরায় সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হবে৷ ওই বৈঠকে খসড়া ভোটার তালিকা আলোচনা করা হবে৷ আগামী ১ জানুয়ারী খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগেই ওই ১৩০ ত্রিপুরার নাগরিকের দুই রাজ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে৷ তিনি বলেন, এ-বিষয়ে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top