News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত দুইজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত দুইজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, উদয়পুর, ১৯ আগস্ট৷৷ ফের পথ দুর্ঘটনায় আহত এক যুবক৷ ঘটনার বিবরনে জানাযায় আজ সন্ধ্যা আনুমানিক ৬ টা ৪৫ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কাকুলিয়া শালবাগান এলাকায় টি আর ০৩ ই ৫৯২৫ নাম্বারের একটি বাইক সহ এক যুবক রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশে পরেরয়েছে৷


এই রক্তাক্ত অবস্থায় যুবকটিকে দেখতেপেয়ে এলাকাবাসী জোলাইবাড়ী ফাঁড়ী থানায় খবরদেয়৷ ঘটনার খবরপেয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানার কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযান৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে আহত যুবককে গোমতী জেলাহাসপাতালে রেফারকরে৷ জানাযায় আহতযুবক উত্তর জোলাইবাড়ীর বিজয় দাসের ছেলে রাকেশ দাস ( ২৩ )৷ দুর্ঘটনার সঠিক কারন এখনো জানাযায়নি৷ দুর্ঘটনার সঠিককারন খুজতে তদন্ত নেমেছে পুলিশ৷


গোমতী জেলার উদয়পুর কে বি আই সুকলের সামনে টিএসআর গাড়ি এবং অটোর মধ্যে সংঘর্ষে চালক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত অটো চালকের নাম সত্য রঞ্জন দাস৷দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে অটোচালক হাসপাতালে চিকিৎসাধীন৷ টি এস আর এর পক্ষ থেকে জানানো হয়েছে অটোচালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ অটোচালক নিজেই দ্রুতবেগে এসে গাড়ির সঙ্গে ধাক্কা দেয় বলে জানায় টিএস আরের জওয়ানরা৷ রাধাকিশোর পুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top