News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে নতুন ৭৮ জন করোনাক্ৰান্ত, সংখ্যা বেড়ে ৪৭৬৫, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

মণিপুরে নতুন ৭৮ জন করোনাক্ৰান্ত, সংখ্যা বেড়ে ৪৭৬৫, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইমফল (অসম), ১৯ আগস্ট (হি.স.) : মণিপুরে নতুন ৭৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্ৰান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৭৬৫। 

মণিপুরে ক্রমবর্ধমান করোনায় আক্রান্তের সংখ্যা দেখে রাজ্যের সর্বস্তরের মানুষকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী নংথমবাম বীরেন সিং। নিজের টুইট আপডেটে মুখ্যমন্ত্রী করোনা রোধে সরকার গৃহীত প্ৰয়োজনীয় নিৰ্দেশনাবলি পালন করতে রাজ্যবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, মণিপুরে মোট করোনা ভাইরাসে আক্ৰান্তদের মধ্যে কেবলমাত্র ১,২২১ জন সিআরপিএফ-এর জওয়ান। গতকাল রাত পর্যন্ত ১,৯৫৮ সক্ৰিয় করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে ইমফলে অবস্থিত কোভিড কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে।।

সূত্রটি জানিয়েছে. গত ২৪ ঘণ্টায় ৪৯ জন পুরুষ এবং ২৪ জন মহিলাকে নিয়ে ৭৩ জন সাধারণ নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছে সিআরপিএফ-এর পাঁচজন। এছাড়া রাজ্যে নতুন করে করোনায় আক্ৰান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের প্ৰয়োজনীয় কন্টেক্ট ট্ৰেসিঙে রাখা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ৫৫ জন রোগীকে চিকিৎসার পর সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে জানিয়েছে সূত্রটি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top