News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় রাজনীতির স্তম্ভ অটল বিহারী বাজপেয়ী : জগত প্রকাশ নাড্ডা
Image

ভারতীয় রাজনীতির স্তম্ভ অটল বিহারী বাজপেয়ী : জগত প্রকাশ নাড্ডা

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি. স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির জগত প্রকাশ নাড্ডা।  রবিবার নিজের টুইট বার্তায় বিজেপির বর্তমান সভাপতি জগত প্রকাশ লিখেছেন, ভারতীয় রাজনীতির স্তম্ভ।প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁর প্রতি সহস্রকোটি প্রণাম। বিজেপিকে বট বৃক্ষে পরিণত করতে তাঁর অবদান সর্বজনবিদিত।

গণতান্ত্রিক আদর্শের প্রতি তাঁর দায়বদ্ধতা সকলের কাছে প্রেরণা মূলক। মূল্যবোধ এবং আদর্শকে পাথেয় করে ভারতীয় রাজনীতিতে সুশাসনের যুগ শুরু করেছিলেন তিনি। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজধানী দিল্লিতে অবস্থিত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী সমাধিক্ষেত্র গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তায় লিখেছিলেন, রাষ্ট্রের উন্নয়নে অসাধারণ সেবা এবং প্রচেষ্টা করে যাওয়ার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন অটল বিহারী বাজপেয়ী।

উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালের এই দিনে দিল্লির এইমস ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তিনি প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পাঁচ বছরেরও বেশি সময় এই পদে থেকেছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top