News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-উদ্বেগ বাড়াচ্ছে ১০টি রাজ্য, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
Image

করোনা-উদ্বেগ বাড়াচ্ছে ১০টি রাজ্য, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): ভারতের ১০টি রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যের করোনা-পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে ডাকা ওই বৈঠকে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, গুজরাট, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। নতুন সংক্রমণের হিসেবে এই ১০টি রাজ্যই দেশে উদ্বেগের কারণ। সেই কারণেই এই ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী আলাদা বৈঠক করলেন।

কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারতে। বাড়তে বাড়তে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২২,৬৮,৬৭৬-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৭১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩,৬০১ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫,২৫৭ জন এবং সংক্রমিত ২২,৬৮,৬৭৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৫,৮৩,৪৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩৯ হাজার ৯২৯।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top