News Flash

  • Home
  • Uncategorized
  • কোঝিকোড়ে বিমান ভেঙে প্রাণহানি, শোকপ্রকাশ নেপাল ও জাপানের
Image

কোঝিকোড়ে বিমান ভেঙে প্রাণহানি, শোকপ্রকাশ নেপাল ও জাপানের

কাঠমান্ডু ও নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য কেরলের কারুপুরে কোঝিকোড়ে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ভেঙে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করল নেপাল ও জাপান। শোকবার্তায় নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি জানিয়েছেন, শুক্রবার রাতে কেরলে, বিমান দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছে নেপাল, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শোকপ্রকাশ করেছে জাপানও। ভারতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাতোশি সুজুকি জানিয়েছেন, কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান দুর্ঘটনায় আমার হৃদয় কাঁদছে।

শুক্রবার রাত ৭.৪০ মিনিট নাগাদ কেরলের কারুপুরে কোঝিকোড়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান। ওই বিমানে মোট ১৮০ জন যাত্রী ছিলেন এবং ক্রু মেম্বার। পাইলট-সহ মৃত্যু হয়েছে ১৮ জনের। ১৪৯ জন মালাপ্পুরম ও কোঝিকোড়ের হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসার পর ২২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ২২ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top