News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় আরও পাঁচজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৮, সুস্থ হলেন ৬৭
Image

রাজ্যে করোনায় আরও পাঁচজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৮, সুস্থ হলেন ৬৭

আগরতলা, ৬ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরায় একদিনে করোনা আক্রান্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার৷ করোনা আক্রান্ত পাঁচজনের আজ মৃত্যু হয়েছে৷ স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই খবর জানানো হয়েছে৷ তাতে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে৷
প্রসঙ্গত, করোনা-র সংক্রমণ বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে মৃত্যুর হারও ত্রিপুরায় বেড়ে চলেছে৷ তবে, অধিকাংশই বার্ধক্যজনিত রোগে কিংবা অন্য রোগের উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন৷ ফলে, করোনা তাদের দ্রুত কাবু করে ফেলছে৷


এদিকে, শুক্রবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৮ জন৷ এদিন ২৭৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ১২৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এর মধ্যে সমীক্ষার বকলগে ৩২১ জনের মধ্যে ১৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাছাড়া বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে এবং প্রবেশ পথে পরীক্ষা করা হয়েছিল ১৭০৮ জনের নমুনা৷ তাতে ১১০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ অন্যদিকে, আরটিপিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৭৩৫ জনের৷ এর মধ্যে এক জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


ত্রিপুরায় বুধবার পর্যন্ত ৫৭৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৭৯৩ জন সুস্থ হয়েছেন৷ তাছাড়া, ১৮ জন ত্রিপুরার বাইরে রয়েছেন৷ এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা বর্তমানে করোনা সংক্রামিতের দিক দিয়ে শীর্ষে রয়েছে৷ শুরুর দিকে, ধলাই জেলা করোনা আক্রান্তের ঘাটি হিসেবে পরিচিতি পেয়েছিল৷ কিন্ত, সময়ের সাথে সিপাহিজলা জেলা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল৷ কিন্ত, এখন সমস্ত জেলাকে ছাপিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শীর্ষে রয়েছে৷ এই জেলায় ১৪৩২ জন এখন পর্যন্ত করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷


আজ একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে৷ তারা সকলেই বয়স্ক বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর৷ তাছাড়া, তাদের দেহে অন্য রোগের উপসর্গও ছিল৷ এদিকে, এদিন রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন করোনা আক্রান্ত রোগী৷ এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩৬৷ সক্রিয় রোগীর সংখ্যা ১৮২৬ জন এবং সুস্থ্য হয়ে ফিরেছেন ৩৮৬০ জন৷
প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তের সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে৷ যদিও রাজ্য সরকার করোনা মোকাবেলায় বর্তমানে আনলক-১ জারি রেখেছে৷ সেই সাথে প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে কঠোর নাজরদারী চালিয়ে যাচ্ছে৷ কিন্তু, মৃতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগে রয়েছে জনগণ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top