News Flash

  • Home
  • Uncategorized
  • চিন চাইলেই ভাইরাসকে রুখতে পারত, এমনটা তাঁরা করেনি : ট্রাম্প
Image

চিন চাইলেই ভাইরাসকে রুখতে পারত, এমনটা তাঁরা করেনি : ট্রাম্প

ওয়াশিংটন, ৩১ জুলাই (হি.স.): করোনাভাইরাস নিয়ে ফের চিনকে আক্রমণ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, চিনের মধ্যেই আটকে রাখা যেত ভাইরাসকে, তাঁরা চাইলেই ভাইরাসকে রুখতে পারতেন, কিন্তু এমনটা তাঁরা করেননি। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাতে হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের কখনই ভুলতে পারব না। যা হয়েছে আমরা কখনই তা ভুলতে পারব না। চিনের মধ্যেই আটকে রাখা যেত ভাইরাসকে, তাঁরা চাইলেই ভাইরাসকে রুখতে পারতেন, কিন্তু এমনটা তাঁরা করেননি।’ আমেরিকায় অবিলম্বে প্রেসিডেন্ট নির্বাচন চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অপেক্ষা করতে নারাজ। সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘কোনও রকম বিলম্ব নয়, আমি নির্বাচন চাইছি। আমি তিন-মাসের জন্য অপেক্ষা করতে চাই না, তার পর দেখব সমস্ত ব্যালট খুঁজে পাওয়া যাচ্ছে না এবং নির্বাচনের কোনও মানেই থাকবে না তখন।’ যদিও, সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করার আগেই টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘মানুষ যতক্ষন না পর্যন্ত যথাযথভাবে, নিরাপদে ও সুরক্ষিতভাবে ভোট দিতে পারছেন, ততক্ষণ নির্বাচন নাই-বা হোক।’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top