News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে গৃহবূকে পিটিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার নেই
Image

চড়িলামে গৃহবূকে পিটিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ জুলাই৷৷ বৃহস্পতিবার সকালে বিশালগড় থানাদিন চড়িলাম ব্লকের অন্তর্গত উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের হাপাজিয়া মুড়া গ্রামে এক গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা করে, এমনই অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ করেন৷


ঘটনার বিবরণে জানা যায় হাপাজিয়া মোরা এলাকার দিদার হোসেন পিতা কাশেম মিয়া বিয়ে করেন সোনামুড়া মহাকুমা রাঙ্গামাটি এলাকার সাকিব মিয়ার মেয়ে রুবি বেগমকে৷ সামাজিকভাবে রবি এবং দিদারের বিয়ে হয় ৷ রুবি বেগম এর একটি ছেলে সন্তানের জন্ম হয়৷ সংসারের চলে রুবির উপর অকথ্য অত্যাচার৷ বিয়ের পর থেকেই দিদার বাইক কিনে দেওয়ার জন্য শ্বশুরবাড়িতে চাপ দেয়৷ বেশ কয়েকবার এই গ্রাম্য সালিশি সভায় মীমাংসা করা হয়েছিল মারধোরের ব্যাপারেন প্রায় সময়ই রুবিকে মারধোর করতো বলে অভিযোগ করেন বাপের বাড়ির লোকজন৷ বৃহস্পতিবার সকালে রুবিকে প্রচন্ডভাবে মারধোর করে শ্বশুরবাড়ির লোকজন শশুর শাশুড়ি ননদ মিলে রুবি কে মারধর করে বলে বিশালগড় মহিলা থানায় মামলা করেন৷ সকালে রুবিকে যখন মারধোর করে সেই খবর যায় রুবির বাপের বাড়িতে৷

ছুটে আসেন রবির ছোটভাই ফারুক ইসলাম৷ তাকেও মারধর করে বলে অভিযোগ করেন৷ বৃহস্পতিবার সকালে রুবি বেগমকে তার স্বামী দিদার ননদ শাশুড়ি মিলে মারধোর করে বলে অভিযোগ এনে বিশালগড় থানায় মামলা করেন৷ রুবি কে মারধর করার খবর শুনে এলাকার প্রতিবেশীরা ছুটে গিয়ে রুবি বেগম কে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ রুবির মুখ গলায় প্রচন্ড দাগ রয়েছে বৃহস্পতিবার দুপুরে রুবির পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় মামলা করা হয়৷


সংবাদ লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বিশালগড় থানা পুলিশ৷ পরবর্তি সময়ে রুবির ছেলেকে চাইল্ড লাইনের এক আধিকারিক তুলে দেয় তার কুলে৷ এই ঘটনায় এলাকায় ছি ছি রব ওঠে৷ এলাকাবাসীর অভিযোগ সুষ্ঠু তদন্ত ক্রমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top