নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে অবস্থান স্পষ্ট করে হলফনামা জমা দিয়েছে ত্রিপুরা সরকার৷ চাকুরিচ্যুত শিক্ষকদের কিভাবে সরকার সহায়তা করতে চাইছে সে বিষয়েই হলফনামায় বিস্তারিত বলা হয়েছে বলে আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, চলতি মাসের অন্তিম সপ্তাহে সুপ্রিম কোর্টে ওই মামলায় শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
এদিন তিনি বলেন, চাকুরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্ণে সবর্োচ্চ আদালতে প্রয়োজন এবং ন্যায্যতা অনুসারে নিয়োগ বিধিমালায় অন্যান্য শর্তে শিথিলকরণের অনুমতি দেওয়ার জন্য ত্রিপুরা সরকার অনুমতি চেয়েছে৷ পাশাপাশি, বয়সের শিথিলকরণ, বিভিন্ন সরকারি দফতরে অনুমোদিত নন-টেকনিক্যাল শূন্য পদে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগে নিয়োগের ক্ষেত্রে সম্মতি চেয়েছে৷
তাঁর বক্তব্য, হলফনামায় সুপ্রিম কোর্টের আবেদন জানানো হয়েছে, যোগ্যতা-র শর্ত পূরণে এবং বয়স যেখানে শিথিলযোগ্য প্রয়োজন সেখানে রাজ্য সরকারকে ত্রিপুরা সরকারের অনুমোদিত গ্রুপ সি গ্রুপ-ডি শূন্য পদে চাকুরিচ্যুত শিক্ষকদের বিবেচনা ও নিয়োগের অনুমতি দিন৷ এমনকি, কোন বিজ্ঞাপন ছাড়াই সরাসরি যোগ্যতা অনুসারে শূন্য পদে তাঁদের নিয়োগে ত্রিপুরা সরকার-কে অনুমতি দিন৷
শিক্ষামন্ত্রীর দাবি, সমস্ত দিক চিন্তা করে পরীক্ষা-নিরীক্ষার পর মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা শেষে চাকুরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্ণে সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়া হয়েছে৷ সবর্োচ্চ আদালত বিবেচনা করে রায় দিলেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে ত্রিপুরা সরকার প্রস্তুত৷

