News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবার থেকে মণিপুরে সাতদিনের সম্পূর্ণ লকডাউন, প্রয়োজনে বাড়তে পারে সময়সীমা : মুখ্যমন্ত্রী
Image

বৃহস্পতিবার থেকে মণিপুরে সাতদিনের সম্পূর্ণ লকডাউন, প্রয়োজনে বাড়তে পারে সময়সীমা : মুখ্যমন্ত্রী

ইমফল, ২২ জুলাই (হি.স.) : করোনা অতিমারির প্রকোপ মোকাবিলায় প্রথমে সাত দিন এবং প্রয়োজনে আরও সাত দিনের সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আগামীকাল বৃহস্পতিবার বেলা ২-টা থেকে রাজ্যে লকডাউন লাগু হবে। মুখ্যমন্ত্রী মণিপুরবাসীর উদ্দেশ্যে আতঙ্কিত হয়ে বাজারের জন্য দৌড়ঝাঁপ না করারও আবেদন জানিয়েছেন। কারণ, জরুরি পরিষেবা নিয়ে প্রয়োজন অনুসারে সময় সময় নির্দেশিকা জারি করা হবে, আশ্বস্ত করেছেন তিনি। 

বুধবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে জরুরিভিত্তিক মন্ত্রিসভার বৈঠকে ৭ দিনের সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২-টা থেকে সারা রাজ্যে লকডাউন লাগু হবে এবং আরও ৭ দিন মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিনি সকলকে সরকারি নির্দেশিকা পালনের আবেদন জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর মতে, লকডাউনের ৭ দিন পর পরিস্থিতি পর্যালোচনা হবে। তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাতে মনে করা হচ্ছে, টানা ১৪ দিন মণিপুরে সম্পূর্ণ লকডাউন লাগু থাকবে। প্রসঙ্গত, আজ মণিপুরে নতুন করে ৪৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাদের মধ্যে ৪০ জন পুরুষ এবং ৫ জন মহিলা রয়েছেন। মণিপুরে এখন পর্যন্ত ২,০৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১,৪১৮ জন সুস্থ হয়ে গেছেন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৪২ জন। 
হিন্দুস্থান সমাচার / সন্দীপ / এসকেডি

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top