News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুর : নিজের সার্ভিস বন্দুকের গুলিতে আত্মহত্যার চেষ্টা এডিজিপির, অবস্থা সঙ্কটজনক
Image

মণিপুর : নিজের সার্ভিস বন্দুকের গুলিতে আত্মহত্যার চেষ্টা এডিজিপির, অবস্থা সঙ্কটজনক

ইমফল, ১৮ জুলাই (হি.স.) : রাজ্য পুলিশের সদর দফতরে নিজের শরীরে গুলি করেছেন মণিপুরের এডিজিপি (আইন-শৃঙ্খলা) অরবিন্দ কুমার। গুরুতর আহত অবস্থায় তাকে ইমফলের রাজ মেডিসিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসায় তিনি সারা দিচ্ছেন, জানানো হয়েছে পুলিশ সূত্রে।

শনিবার দুপুরে ২ নম্বর মণিপুর রাইফেলস গ্রাউন্ডে অবস্থিত রাজ্য পুলিশের সদর দফতরে নিজের বন্দুক থেকে নিজেকে গুলি করেন মণিপুর ক্যাডরের ১৯৯২ ব্যাচের আইপিএস অরবিন্দ কুমার। ঘটনা প্রসঙ্গে মুখ্যসচিব জে সুরেশ বাবু জানান, অরবিন্দ কুমারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিন্তু তিনি চিকিৎসায় সারা দিচ্ছেন এবং চিকিৎসকদের সাথে কথাও বলেছেন। সাথে তিনি যোগ করেন, অরবিন্দ কুমারের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লি পাঠানো হবে।

অরবিন্দ কুমার ইতিপূর্বে ইন্টেলিজেন্স ব্যুরোর যুগ্ম অধিকর্তা ছিলেন। তাঁর এই আত্মঘাতী পদক্ষেপের কারণ সম্পর্কে এখনও কিছুই জানা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনা সম্পর্কে একটি মামলা রুজু করেছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top