News Flash

  • Home
  • Uncategorized
  • অন্য নারীতে আসক্ত স্বামী, স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু কৈলাসহরে
Image

অন্য নারীতে আসক্ত স্বামী, স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর থানাধীন গোবিন্দপুর গ্রামের ১৩নং ওয়ার্ডে এক গৃহবধূ আত্মহত্যা করেছে৷ গৃহবধুটির নাম সরস্বতী দাস৷ স্বামীর নাম জীবন সরকার৷ তাদের দুটি সন্তান রয়েছে৷ পরকীয়া প্রেমের জেরেই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোবিন্দপুর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ মৃতার বাপের বাড়ির তরফ থেকে অভিযোগ করা হয়েছে সরস্বতীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে৷



মৃত সরস্বতী মা অভিযোগ করেছেন তার জামা তার সঙ্গে অপর এক মেয়ের অবৈধ সম্পর্ক  গড়ে উঠেছিল৷ সরস্বতী তা মেনে নিতে পারছিল না৷ স্বামীকে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বরস্বতীর উপর নিত্যনৈমত্তিক নির্যাতনের ঘটনা ঘটে  চলছিল৷ স্বরসতীর স্বামী জীবন সরকার ওই মেয়েটিকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলার চেষ্টা করছিল৷ সরস্বতী বারবার তাতে আপত্তি জানানোয় বিবাদ চরম আকার ধারণ করেছিল৷ সরস্বতী বিষয়টি তার বাপের বাড়ির লোকজন দেখে বারবার জানিয়ে আসছিল৷ বহু চেষ্টা করেও জামাতা জীবন সরকারকে পরকীয়া প্রেম থেকে সরিয়ে আনা সম্ভব হয়নি৷ বারবার পরকীয়া প্রেমে বাধাপ্রাপ্ত হয়ে শেষ পর্যন্ত নির্যাতন চরম আকার ধারণ করে৷



 এরই জের ধরে স্বরস্বতীর আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এ ব্যাপারে কৈলাশহর থানার পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করল মৃতার বাপের বাড়ির লোকজন কৈলাশহর মহিলা থানায় অভিযোগ করেছেন সরস্বতীকে পরিকল্পিতভাবে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে কৈলাশহর মহিলা থানার পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হতে পারবে বলে জানিয়েছে৷ এদিকে আমৃতা স্বরস্বতীর বাপের বাড়ির লোকজন রা তার স্বামী জীবন সরকারকে গ্রেপ্তার এবং ওর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top