News Flash

  • Home
  • Uncategorized
  • চিন প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল
Image

চিন প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল

নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.): চিনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ নিয়ে চলেছে কংগ্রেস। চিনা কোম্পানিগুলির বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ক্ষোভ দেশবাসীর মনে তৈরি হয়েছে। একই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্র মেড ইন ইন্ডিয়ার কথা বলে চিন থেকে সবথেকে বেশি আমদানি করে থাকে বলে দাবি করেছেন রাহুল গান্ধী।

মঙ্গলবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, মেড ইন ইন্ডিয়া নাম করে বড় বড় কথা বলে কেন্দ্র কিন্তু সব থেকে বেশি আমদানি করা হয় চিনের কাছ থেকে। ফলে সমস্ত রকমের চেষ্টা করা সত্ত্বেও ভারত থেকে বেশি মুনাফা করে চলেছে চিন। নিজে টুইট বার্তার সাথে একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পোস্ট করেছেন ওয়ানাডের এই সংসদ। সেখানে দাবি করা হয়েছে ইউপিএ জমানায় চিনের কাছ থেকে যেখানে ১৪ শতাংশ পণ্য আমদানি করা হতো বর্তমানে মোদী সরকারের জমানায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশ।

উল্লেখ করা যেতে পারে, পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের জেরে শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ান। এরপরই চিনা পণ্য বয়কট করার ডাক ওঠে গোটা দেশে। কেন্দ্রীয় শাসক দলের বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই বিষয়ে আন্দোলন সংগঠিত করা হয়। সোমবার টিকটক সহ একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top