News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমের ২৪৫ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট পাশ
Image

পুর নিগমের ২৪৫ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট পাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ আগরতলা পুর নিগমের ২০২০-২১ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে পাশ হয়৷ নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা ২০২০-২১ অর্থ বছরের জন্য ২৪৫ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট পেশ করেন৷ পেশ করা প্রস্তাবিত বাজেটের উপর সোমবার আলোচনা হয়৷



 ২০২০-২১ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ২০১৯-২০ অর্থ বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ এই বছর কেপিটেল খাতে আয় ধরা হয়েছে ১৯ হাজার ৭৪৬ দশমিক ৫৮ লক্ষ টাকা৷ রেভিনিউ খাতে আয় ধরা হয়েছে ৪ হাজার ৭৩১ দশমিক ১০ লক্ষ টাকা৷ সম্পন্ন ভাবে আয় হবে ২৪ হাজার ৪৭১ দশমিক ৬৮ লক্ষ টাকা৷ এই বছর খরচ ধরা হয়েছে ২৪ হাজার ৫৩২ দশমিক ৫০ লক্ষ টাকা৷ উন্নয়নের খাতে ব্যয় করা হবে ৭৮ শতাংশ টাকা৷ বেতন ভাতা ইত্যাদি খাতে ব্যয় করা হবে ২২ শতাংশ টাকা৷ নিগম এলাকার ড্রেইন, রাস্তা সংস্কার ও আবর্জনা পরিষ্কারের জন্য ৫ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে৷ এর থেকে টুয়েপ -এর টাকা পাওয়া যাবে৷ প্রায় ১০ কোটি টাকা এই খাতে খরচ করা যাবে৷ এছাড়াও নিগমের নিজস্ব আয় থেকে নিগম এলাকার ছোট রাস্তাগুলি সংস্কার করা হবে৷ বিরোধী পক্ষের কাউন্সিলাররা দাবি করেন প্রস্তাবিত বাজেট জনমুখি নয়৷ এই বাজেট সম্পন্ন জনবিরোধী হয়েছে৷ পরে প্রস্তাবিত বাজেটের উওর আলোচনার পর ভোটাভুটি হয় এদিন৷ কিন্তু অবশেষে পর্যন্ত বিপুল ভোটে পাশ হয় এই প্রস্তাবিত বাজেট৷ এইদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, মেয়র ইন কাউন্সিলার, কাউন্সিলার সহ পুর নিগমের আধিকারিকরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top