News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকের নতুন সিলেবাসের ফল প্রকাশ তিন জুলাই
Image

মাধ্যমিকের নতুন সিলেবাসের ফল প্রকাশ তিন জুলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷  ত্রিপুরায় মাধ্যমিক নতুন সিলেবাসের ফল প্রকাশিত হবে আগামী ৩ জুলাই৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর জানান৷



তিনি বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের মাধ্যমিক (নতুন সিলেবাস) পরীক্ষার ফলাফল আগামী ৩ জুলাই সকাল ৯-টায় প্রকাশ করা হবে৷ তাঁর বক্তব্য, দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি, সুপ্রিমকোর্টের ২৬ জুন, ২০২০-এর রায় এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের মাধ্যমিক পুরাতন সিলেবাস, মাদ্রাসা আলিম নতুন ও পুরাতন সিলেবাস, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল থিওলজি ও মাদ্রাসা ফাজিল আর্টস-এর যে সকল পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যা ইতিমধেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে৷



তিনি বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ইতিমধ্যেই এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে আগামী জুলাই মাসে উল্লিখিত পরীক্ষাগুলির ফলাফল প্রকাশ করা হবে৷ বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতি আগামী কয়েকদিনের মধ্যে পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top