News Flash

  • Home
  • Uncategorized
  • নভেম্বর পর্যন্ত গরিবদের বিনামূল্যে খাদ্য দেওয়া হবে: প্রধানমন্ত্রী
Image

নভেম্বর পর্যন্ত গরিবদের বিনামূল্যে খাদ্য দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): করোনা-সঙ্কটের মধ্যেই দেশের দরিদ্র মানুষদের স্বস্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাড়ানো হল নভেম্বর মাস পর্যন্ত। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিকেল চারটে নাগাদ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, আনলক দ্বিতীয়তে প্রবেশ করতে চলেছি আমরা, এই সময় সর্দি-কাশি বেড়ে যায়। আপনাদের প্রতি আমার আর্জি, এই সময় সাবধানে থাকুন। প্রধানমন্ত্রী জানান,  করোনা নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ভারত। কিন্তু আনলক-১ শুরু হতেই সাবধানতা কমে গিয়েছে। দেশের নাগরিকদের এখনও সতর্ক থাকতে হবে। বিশেষ করে কন্টেনমেন্ট জোনগুলিতে নজর দিতে হবে। যে সব মানুষ নিয়ম পালন করছেন না, তাঁদের থামাতে হবে এবং বোঝাতে হবে। আপনারা খবরে দেখে থাকবেন, একটা দেশের প্রধানমন্ত্রীর জরিমানা হয়েছে, কারণ তিনি মাস্ক ছাড়া জনসমক্ষে বেরিয়েছিলেন।


প্রধানমন্ত্রী বলেন, লকডাউনের সময় দেশের কোনও মানুষের ঘরে উনুন জ্বলেনি এমন হয়নি। সরকার থেকে সাধারণ মানুষ সবাই সাহায্য করেছেন। এই তিন মাসে গরিবদের মাথাপিছু ৫ কেজি চাল অথবা ডাল এবং এক কেজি ডাল দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এই বর্ষার সময়ে কৃষিক্ষেত্রে অনেক বেশি কাজকর্ম হয়। জুলাই থেকে ধীরে ধীরে উৎসবের মরসুম শুরু হয়। এর পর অনেক উৎসব আসছে পরপর।  উৎসবের এই সময় প্রয়োজনও বাড়ে, খরচও বাড়ে। এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা দিওয়ালি ও ছট পুজো পর্যন্ত করে দেওয়া হবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। গরিব পরিবারের সদস্যদের মাথাপিছু ৫ কেজি চাল/গম এবং ১ কেজি ডাল দেওয়া হবে নভেম্বর পর্যন্ত।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top