News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের মাছ ঢুকল রাজ্যের বাজারে, এসেছে ৬৪ টন
Image

বাংলাদেশের মাছ ঢুকল রাজ্যের বাজারে, এসেছে ৬৪ টন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷  দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার বাংলাদেশ থেকে মাছ এসেছে৷ তবে সরকারি নিয়ম পালনে কিছুটা গাফিলতি হওয়ায় ভারত-বাংলার আমদানি-রফতানিকারকদের সতর্ক করা হয়েছে৷ কারণ, আজ সরকারি নিয়ম মেনে যথাসময়ে মাছ এসে পৌঁছয়নি৷ ২৯টি ট্রাকে ৬৪ টন মাছ আজ বাংলাদেশ থেকে আগরতলায় এসেছে৷



করোনা-র প্রকোপে বাংলাদেশ থেকে ত্রিপুরায় মাছ আমদানি বন্ধ হয়েছিল৷ কিন্তু বাংলাদেশের মাছের ভীষণ চাহিদা ত্রিপুরায়৷ ফলে কিছু বিধিনিষেধ আরোপ করে মাছ আমদানি শুরু হচ্ছে৷ অতীতে বাংলাদেশ থেকে মাছ আমদানির ক্ষেত্রে সমস্ত কাজ হাতে-কলমে সেরে ফেলা হত৷ কিন্তু এখন সমস্ত কিছুই অনলাইনে করতে হচ্ছে৷ বিলিং থেকে শুরু করে গাড়ির ছাড়পত্র সমস্ত কিছু অনলাইনে করতে হচ্ছে এখন৷ তাছাড়া, প্রশাসন মাছ আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে৷ সকাল ৮-টার আগেই বাংলাদেশ থেকে মাছের গাড়ি আইসিপি-র ভারতীয় অংশে পৌঁছতে হবে৷ তার পর ওই সংশ্লিষ্ট গাড়ি স্যানিটাইজ করার পর মাছ প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিদিন দুপুর দুটোর মধ্যে বাজারে মাছ পৌঁছে যেতে হবে৷



কিন্তু আজ বাংলাদেশ থেকে মাছ আসতে অনেকটা বিলম্ব হয়েছে৷ ফলে নির্দিষ্ট সময়ে বাজারে পৌঁছনো যায়নি৷ আইসিপি-র জনৈক আধিকারিকের কথায়, কড়া বিধিনিষেধ আরোপ হওয়ার পর আজ প্রথম দিন ছিল৷ তাই বিলম্ব সত্ত্বেও মাছ আমদানিতে বাধা দেওয়া হয়নি৷ কিন্তু আগামীকাল থেকে নির্দেশিত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে মাছ ঢুকলে তবেই ছাড়পত্র দেওয়া হবে৷ তাঁর সাফ কথা, সমস্ত কাগজপত্র সময়ের মধ্যে অনলাইনে জমা পড়লে তবেই মিলবে ছাড়পত্র৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top