News Flash

  • Home
  • Uncategorized
  • ধলাইয়ে ম্যালেরিয়ার প্রকোপ, শিশুর মৃত্যু
Image

ধলাইয়ে ম্যালেরিয়ার প্রকোপ, শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷  ধলাই জেলায় ম্যালেরিয়া প্রকোপ দেখা দিয়েছে৷ রবিবার ধলাই জেলার গয়ারাম পাড়ার ৭ বছরের এক শিশুর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ মৃত শিশুটির নাম ধরীন্দ্র ত্রিপুরা, তার বাড়ি মানিকপুর থানা এলাকার গয়ারাম পাড়ায়৷ প্রচন্ড জ্বরে ভুগছিল ধরীন্দ্র ত্রিপুরা নামে ৭ বছরের ঐ শিশুটি৷ রবিবার তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷



ধলাই জেলা হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় শিশুটির৷ ধলাই জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল৷



মুমূর্ষ জনক অবস্থায় শিশুটিকে রবিবার ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ চিকিৎসকরা তাকে চিকিৎসার সুযোগ দেওয়ার চেষ্টা করেন৷ এদিনই সব প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ধরীন্দ্র  ত্রিপুরা নামে ঐ ৭ বছরের শিশুটি৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ স্থানীয় সূত্রে জানা  গেছে, গয়ারামপাড়া সহ পাশ্ববর্তী এলাকাগুলিতে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ ঐ সব লোকজনরাও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে বলেও প্রাথমিক আশঙ্কা করা হচ্ছে৷ জরুরি পরিস্থিতিতে ঐ সব এলাকায় চিকিৎসক দল পাঠানোর দাবি উঠেছে৷



উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ম্যালেরিয়া মোকাবিলা সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা সঠিক ভাবে পরিচালনা করা স্বাস্থ্য দপ্তরের পক্ষেও অনেকটাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও সর্বত্র নজরদারি বজায় রাখতে পারছেন না৷ ফলে বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবা অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে৷ বিশেষ করে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেওয়ার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে৷ ইতিপূর্বেও ধলাই জেলার গন্ডাছড়ার একাধিক স্থানে ম্যালেরিয়া থাবা বসিয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের জরুরি পদক্ষেপের ফলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে৷ অবিলম্বে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য শিবির করার জন্য দাবী জানানো হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top