News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের জন্যই আয়ুষ্মান প্রকল্প, কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গের মানুষ : কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Image

সরকারের জন্যই আয়ুষ্মান প্রকল্প, কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গের মানুষ : কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.) :  পশ্চিমবঙ্গ সরকারের জন্যই আয়ুষ্মান প্রকল্প, কিষাণ সম্মান নিধি যোজনা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন । রবিবার বিজেপির ভার্চুয়াল সভামঞ্চ থেকে এমনই দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ।

তাঁর আরও অভিযোগ, রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র রাজ্য সরকারের জন্যই। কারণ পরিযায়ী শ্রমিকদের তালিকাই নাকি কেন্দ্রের কাছে পাঠাতে পারেনি রাজ্য। পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ীদের রাজ্যে ফেরাতে রাজি ছিল না বলেও অভিযোগ নির্মলার। পরিযায়ী শ্রমিক-সহ ভিনরাজ্যে আটকে পড়াদের জন্য স্পেশ্যাল ট্রেনকে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা এক্সপ্রেস বলে কটাক্ষ করেছিলেন। এদিনের সভায় সেই প্রসঙ্গও টেনে আনেন নির্মলা। এমন কথা মুখ্যমন্ত্রীকে মানায় না বলেই জানান তিনি। তবে এত অভিযোগের মাঝেও লাদাখ ইস্যুতে ডাকা প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রের পাশে থাকার বার্তার প্রশংসাও করেন নির্মলা সীতারমণ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top