News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও ৯ জন করোনা আক্রান্ত, সুস্থ ১৬
Image

রাজ্যে আরও ৯ জন করোনা আক্রান্ত, সুস্থ ১৬

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্যে নতুন করে আরও ৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার ট্যুইট করে এই ঘোষণা দেন৷ তিনি জানান, এদিন মোট ১০৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্তদের মধ্যে খোয়াই জেলার তিনজন, উত্তর ত্রিপুরা জেলায়  দুইজন, ধলাই জেলায় দুইজন, পশ্চিম জেলা একজন এবং সিপাহীজলায় একজন৷ আক্রান্তদের মধ্যে আট জনের বহিঃরাজ্য সফরের ইতিহাস রয়েছে৷ একজন আক্রান্ত হয়েছেন সংস্পর্শে৷

এদিকে, মুখ্যমন্ত্রী অপর এক ট্যুইটে জানিয়েছেন এদিন রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে মোট ষোলজন করোনা রোগীকে মুক্তি দেওয়া হয়েছে সুস্থ হয়ে উঠায়৷ তাছাড়া মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এদিন এমবিবি বিমানবন্দরে মোট ৪৪৪ জনের সোয়াব সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য৷ মোট চারটি বিমানে তারা বিমানবন্দরে এসেছেন এদিন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top