News Flash

  • Home
  • Uncategorized
  • আট দফা দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন এসএফআই ও টিএসইউর
Image

আট দফা দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন এসএফআই ও টিএসইউর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ ৮দফা দাবিতে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ৷ ছাত্র স্বার্থসংশ্লিষ্ট ৮ দফা দাবিতে শুক্রবার রাজ্যের প্রতিটি জেলাতেই জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷ পশ্চিম জেলায় শিক্ষা ভবনের সামনে শিক্ষা অধিকর্তার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ ডেপুটেশন প্রদানের আগে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়৷ সেখান থেকে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেবের নেতৃত্বে এক প্রতিনিধিদল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন৷

ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে দেশের সর্বত্র শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে৷ বিশ্ববিদ্যালয় ফেলোশিপ পাচ্ছেন না ছাত্র-ছাত্রীরা৷ প্রতিটি ছাত্রের পরিবারকে সাড়ে সাত হাজার টাকা আর্থিক সাহায্য প্রদানের জন্য সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়৷ এস এফ আই রাজ্য সম্পাদক অভিযোগ করেন ছাত্র আন্দোলনের নেতৃত্বকে টার্গেট করে বিভিন্ন মামলায় জড়িয়ে দিয়ে চেষ্টা করা হচ্ছে৷ এ ধরনের চক্রান্ত বন্ধ করার জন্য জোরালো দাবি জানিয়েছে এসএফআই এবং টিএসইউ৷ ছাত্র স্বার্থ সুরক্ষায় দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল করার জন্য আহ্বান জানিয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব৷ রাজ্যের আর্থিক জেলাতে জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে খবর মিলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top