News Flash

  • Home
  • Uncategorized
  • বিকল্প ফসলের সিদ্ধান্তে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে, সারা ভারত কৃষকসভার দাবি
Image

বিকল্প ফসলের সিদ্ধান্তে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে, সারা ভারত কৃষকসভার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ করোনার এর ফলে রাজ্যে কৃষকরা বিপন্ন৷ আগের ফসল তুলতে পারছে না কৃষকরা৷ আগামী দিনে রাজ্যে প্রধান ফসল ধান উৎপাদনের প্রস্তুতি নেই৷ উপরন্তু কৃষিজাত ও উপকরণ নিয়ে চলছে দুর্নীতি৷ এরূপ একটি সংকটাপন্ন পরিস্থিতিতে রাজ্যে কৃষকরা দিনযাপন করছে৷
আর এরূপ অবস্থা নিয়ে তীব্র প্রতিবাদ করার পরও লাভের লাভ কিছুই হচ্ছে না৷ যার দরুন গত বুধবার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে সহ-সভাপতি পবিত্র কর, সম্পাদক নারায়ণ কর, মতিলাল সরকার, জিতেন্দ্র দেববর্মা সহ একটি প্রতিনিধি দল রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা সাথে সাক্ষাৎ করে কৃষকদের দুরবস্থা জন্য বিভিন্ন বিষয়ে অবগত করেন করেন৷


এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি হলো কৃষকদের জমি বিক্রি হচ্ছে না৷ এর প্রধান কারণ হলো জোট সরকার আমলে জমি রেজিস্ট্রেশন ফি মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে৷ এমনকি লকডাউনের পর এখনো পুরোপুরি ভাবে রেজিস্ট্রেশন চালু হয়নি৷ সদর মহকুমার অফিসের দৈনিক দশটি জমির দলিল হচ্ছে৷ পাশাপাশি নামজারি করতে বর্তমানে ১০৩০ টাকা লাগছে, প্রথমে ১০০০ টাকা জমা দিতে হয়৷ জমি নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা৷ তাই সরকার যাতে পূর্বে প্রক্রিয়ায় ফিরে যায় তার জন্য দাবি জানানো হয়েছে এদিন৷ বৃহস্পতিবার মেলারমাঠস্থিত সিপিএম কার্যালয়ে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক নারায়ণ কর৷ তিনি আরো বলেন গত ২০ জুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অনুযায়ী প্রধানমন্ত্রী পঞ্চাশ হাজার কোটি টাকা যোজনা পরিযায়ী শ্রমিকদের স্বার্থে অর্থ বরাদ্দ করার ঘোষণা দেন৷

আর এই খাতে ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ করা হয়নি৷ এমনকি লকডাউন শেষ হয়ে যাওয়ার পরও সীমান্তবর্তী এলাকার কৃষকরা বিপর্যস্ত হয়ে পড়েছে৷ কারণ কৃষকরা জমি থেকে পাকা ফসল তুলতে পারছেন৷ এ ধরনের অভিযোগ বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজনগর থেকে উঠে এসেছে৷ কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না৷ সম্প্রীতি লক্ষ্য করা যায় রাজ্যে কৃষিমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যে জমিগুলোতে ধানের বিকল্প ফসল উৎপাদন করার৷ কিন্তু তিনি অবগত নন যে রাজ্যের জমিতে শুধু একমাত্র ধান উৎপাদন হতে পারে৷ কৃষকরা ধান উৎপাদন করে লাভ করছে৷ কিন্তু সরকারের এ ধরনের বিকল্প ফসল উৎপাদনের সিদ্ধান্তে আগামী দিনে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি এদিন আশঙ্কা প্রকাশ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top