News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪৫ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকার পুর বাজেট
Image

২৪৫ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকার পুর বাজেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ ২০২০-২১ অর্থ বছরে ২৪৫ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট পেশ করেছে আগরতলা পুর নিগম৷ গত বছরের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করেন পুর নিগম-এর মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা৷ তিনি জানান, বাজেটে ঘাটতি রয়েছে ৫৪ লক্ষ ৮২ হাজার টাকা৷ সঠিকভাবে রাজস্ব আদায়ের মাধ্যমে এই ঘাটতি পূরণে আশা প্রকাশ করেছেন তিনি৷


বৃহস্পতিবার আগরতলা পুর নিগম ২০২০-২১ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে৷ নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা এদিন ২০২০-২১ অর্থ বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেন৷ বাজেট পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরে ২০৮ কোটি ৫ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছিল৷ ২০২০-২১ অর্থ বর্ষের জন্য ২৪৫ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে৷ তাতে এ বছর বাজেটে ১৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷


তিনি বলেন, ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতে ৪৭ কোটি ৩১ লক্ষ ১০ হাজার টাকা এবং ক্যাপিটাল খাতে ১৯৭ কোটি ৪৬ লক্ষ ৫৮ হাজার টাকা মিলে মোট ২৪৪ কোটি ৭৭ লক্ষ ৬৮ হাজার টাকা সংগ্রহ হবে বলে অনুমান করা হচ্ছে৷ তেমনি ২৪৫ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা খরচের হিসাব করা হয়েছে৷ তাতে ৫৪ লক্ষ ৮২ হাজার ঘাটতি থাকবে৷ তিনি জানান, ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে ৯৯ লক্ষ ৩১ হাজার টাকা ঘাটতি ছিল৷

বাজেট ভাষণে পুর নিগমের মেয়র জোর দিয়ে বলেন, আগরতলা শহরের নাগরিকদের প্রত্যাশা পূরণে স্থিতিশীল, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷ তাঁর দাবি, নাগরিক পরিষেবা প্রদানে পুর নিগম আরও কঠোরভাবে দায়িত্ব পালন করবে৷ পুর নাগরিকদের সাথে নিয়ে আদর্শ শহর গড়ে তুলব৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top