News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ ও নগর এলাকায় গরিবদের ক্রয়ক্ষমতা বাড়াতে কাজ করছে ত্রিপুরা সরকার : উপমুখ্যমন্ত্রী
Image

গ্রামীণ ও নগর এলাকায় গরিবদের ক্রয়ক্ষমতা বাড়াতে কাজ করছে ত্রিপুরা সরকার : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ গ্রামীণ ও নগর এলাকায় গরিব অংশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা সরকার৷ দ্ব্যর্থহীন ভাষায় এ-কথা বলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাই স্ব-সহায়ক দলগুলিকে প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে আরও সক্রিয় করে তোলা যায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে৷ দলের প্রতিটি সদস্য যাতে আত্মনির্ভর হয়ে উঠতে পারেন সেই লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ আজ মেলাঘর পুর পরিষদের সভাকক্ষে পুর পরিষদের কাজকর্মের পর্যালোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এ-কথা বলেন৷


এদিন তিনি বলেন, গ্রাম ও শহর সবাইকে এক নজরে রেখেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়া হচ্ছে৷ তাতে, সবার বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার এক ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে৷ ওই বৈঠকে মেলাঘর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা সোনামুড়ার মহকুমাশাসক সুব্রত মজুমদার পুর এলাকার উন্নয়নমূলক কাজকর্মের বিস্তারিত তথ্য তুলে ধরেন৷
তাঁর কথায়, ২০১৮-১৯ অর্থবছরে পুর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩২৮টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে৷ ১১৩৪টি পরিবারে বিজ্ঞানসম্মত শৌচাগার নির্মাণ করা হয়েছে৷ ২০১৯-২০ অর্থবছরে টুয়েপ প্রকল্পে পুর এলাকায় ৮ লক্ষ ৬৫ হাজার ৬৭ শ্রমদিবসের কাজ হয়েছে৷ সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে ৬৮টি পরিবারকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে মেলাঘর পুর এলাকায় ১৭৩ জন কৃষক আর্থিক সহায়তা পাচ্ছেন৷

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৫২৫টি পরিবারকে বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে৷ বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে একটি যাত্রী বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে৷ এতে ব্যয় হয়েছে ২ লক্ষ ৩২ হাজার টাকা৷


এদিন এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষচন্দ্র দাস, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপার্সন উত্তম দাস, ভাইস চেয়ারপার্সন সুপাঙ্ক সরকার, মেলাঘর পৌর পরিষদ কাউন্সিলর এবং বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top