News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থনৈতিক বিপর্যয় দেশে, রাজ্যও সংকটের সম্মুখীন : জিএমপি
Image

অর্থনৈতিক বিপর্যয় দেশে, রাজ্যও সংকটের সম্মুখীন : জিএমপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ করোনা-র প্রকোপে দেশে চরম অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে৷ ফলে ত্রিপুরাও বিরাট অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে৷ তাতে গ্রাম-পাহাড়ে, বিশেষ করে জনজাতি অংশের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন৷ এই দাবি করে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ সংকট মোকাবিলায় জনগণের সাহায্যে এগিয়ে আসার জন্য ত্রিপুরা সরকারের কাছে আহ্বান জানিয়েছে৷ সাত দফা দাবির ভিত্তিতে রাজধানী আগরতলার কর্ণেল চৌমুহনিতে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেছে গণমুক্তি পরিষদ৷

গণমুক্তি পরিষদ-এর রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে প্ল্যা-কার্ড গলায় ঝুলিয়ে সমর্থকরা প্রায় একঘণ্টা প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছেন৷ এদিন  জিতেন্দ্র চৌধুরী বলেন, গত ১৭ তারিখ থেকে ত্রিপুরার বিভিন্ন ভিলেজ কমিটি এবং পঞ্চায়েত এলাকায় নানা দাবিতে আন্দোলন সংঘটিত করেছে৷ দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, যে-সব পরিবার সরকারকে কর দিতে হয় না ওই সব প্রত্যেক পরিবারকে বিনামূল্যে চাল সরবরাহ করতে হবে৷ প্রতিটি গরিব পরিবারকে ৬ মাস পর্যন্ত মাসে সাড়ে সাত হাজার টাকা করে অ্যাকাউন্টে প্রদান করতে হবে৷ গ্রামীণ এলাকায় রেগা প্রকল্পে বছরে ২০০ দিন কাজ এবং শহর এলাকায় টুয়েপ প্রকল্পে কাজের ব্যবস্থা করতে হবে৷ শুধু তা-ই নয়, দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিও জানিয়েছে গণমুক্তি পরিষদ৷

জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমানে দেশে চরম অর্থনৈতিক বিপর্যয় চলেছে৷ তাতে আমাদের রাজ্যও চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে৷ ফলে, গ্রাম-পাহাড়ে, বিশেষ করে জনজাতি অংশের মানুষ সবচেয়ে বেশি সংকটের সম্মুখীন হয়েছেন৷ তাঁর দাবি, ওইসব এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে৷ জুমিয়া পরিবারগুলোর জন্য অনাহার অর্ধাহার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে৷ এদিন তিনি করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে এই সঙ্কট তৈরি হওয়ায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে গরিব অংশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন৷ অবশ্য, লকডাউন ঘোষণার পদ্ধতি নিয়েও তিনি কেন্দ্রীয় সরকারকে তুলোধুনো করেছেন৷ তিনি বলেন, গোটা বিশ্বজুড়েই করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে৷ কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে লকডাউন ঘোষণা করা উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top