News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে দশম শ্রেণীর ছাত্রী ও বিশালগড়ে গৃহবধূর আত্মহত্যা
Image

কাঞ্চনপুরে দশম শ্রেণীর ছাত্রী ও বিশালগড়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর/চড়িলাম,২২ জুন৷৷ ত্রিপুরায় ফাঁসিতে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে৷ আজ পৃথক পৃথক স্থানে দুজন আত্মহত্যা করেছেন৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে দশম শ্রেণির পড়ুয়া নাবালিকা ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ অন্যদিকে, সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন গকুলনগর রাস্তারমাথা এলাকায় এক গৃহবধূ গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হয়েছেন৷ অবশ্য ওই নাবালিকার জীবন কাহিনি অত্যন্ত বেদনাদায়ক৷ কারণ, স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে তার মা মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন৷ ফলে, ওই নাবালিকার আত্মহত্যার কারণ জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷


নাবালিকার আত্মহত্যার ঘটনা সম্পর্কে তার দিদিমা বলেন, রবীন্দ্রনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত তার নাতনি শাশ্বতী দাস৷ আজ সোমবার সকালে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তিনি বলেন, বাড়িতে কারোর সাথেই কোনও ঝগড়া হয়নি শাশ্বতীর৷ এমন-কি সুকলে কোনও সমস্যা হয়েছে বলেও আমরা কিছুই শুনেনি৷ ফলে, কী কারণে আত্মহত্যা করল শাশ্বতী, কিছুই বুঝতে পারছি না৷ পুলিশ শাশ্বতীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷


এদিকে, সোমবার বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ বিশালগড় থানাধীন গকুলনগরে অবস্থিত রাস্তারমাথা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত গৃহবধূর নাম পিঙ্কি চৌধুরী (৪০)৷ তার স্বামী শিশুরঞ্জন চৌধুরী পেশায় টিএসআর জওয়ান৷ পারিবারিক সূত্রের দাবি, ওই গৃহবধূ অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন৷ আজ বিকেলে নিজ বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে৷ তার মেয়েই প্রথম ওই ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার দেয়৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর পেয়ে ছুটে যায় বিশালগড় মহিলা থানার পুলিশ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিশালগড় হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top