News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ থাকে না, নেই পুলিশি টহল নিশিকুটুম্বের হানায় অতিষ্ঠ জনগণের পথ অবরোধ বিলোনীয়ায়
Image

বিদ্যুৎ থাকে না, নেই পুলিশি টহল নিশিকুটুম্বের হানায় অতিষ্ঠ জনগণের পথ অবরোধ বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২২ জুন৷৷ রাতে বিদ্যুৎ থাকে না, এরই সুযোগে নিশিকুটুম্বদের হানায় জনগণের নাভিশ্বাস উঠেছে৷ তাই, সোমবার ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন৷
দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার মনুরমুখ এলাকার ক্ষুব্ধ জনতা আজ সকাল থেকে রাস্তা অবরোধ করেন৷ পুলিশ এবং বিদ্যুৎ দফতরের কাজকর্মে ক্ষোভ প্রকাশ করে তাঁরা পথ অবরোধে শামিল হয়েছেন বলে জানিয়েছেন ক্ষুব্ধ জনতা৷ এলাকাবাসীর অভিযোগ, বিলোনিয়ার মনুরমুখ এলাকায় বেশ কিছুদিন ধরে চোরের দল হানা দিচ্ছে৷ মনুরমুখ সহ পার্শবর্তী এলাকা থেকে বেশ কয়েকটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ রাত বারোটার পর থেকে এলাকায় বিদ্যুৎ থাকে না৷ রাতে পুলিশি টহলেরও কোনও ব্যবস্থা নেই৷ এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ব্যাপকভাবে চুরির ঘটনা সংগঠিত করে চলেছে৷ পুলিশ এবং বিদ্যুৎ অফিসে বারবার অভিযোগ জানিয়েও এলাকার জনগণ কোনও ধরনের প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তাঁরা৷


স্থানীয়দের দাবি, রবিবার রাতেও মনুরমুখ এলাকা থেকে চারটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ পর পর চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল থেকে ক্ষুব্ধ জনতা মনুরমুখে পথ অবরোধ করেন৷ দুই ঘণ্টার বেশি সময় পথ অবরোধ চলতে থাকে৷ অবরোধের ফলে রাস্তার দু-পাশে ব্যাপক সংখ্যায় যানবাহন আটকে পড়েছিল৷ তাতে যাত্রী দুভর্োগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান৷ পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় শামিল হন৷


এদিন স্থানীয় জনগণ পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে নালিশ জানিয়ে বলেন, এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল দেওয়ার জন্য বারবার দাবি জানানো সত্ত্বেও পুলিশ কার্যকরী কোনও ব্যবস্থা গ্রহণ করেনি৷ শুধু তা-ই নয়, রাত বারোটার পর থেকে এলাকায় বিদ্যুৎ থাকে না এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের বারবার অবগত করা সত্ত্বেও বিদ্যুৎ দফতরের কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি৷ ফলে চুরি বেড়েছে৷ এরই প্রতিবাদে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল থেকে পথ অবরোধের শামিল হন, জানিয়েছেন এলাকাবাসী৷

এদিন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা৷ ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় জনগণ৷ তবে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top