News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সুবর্ণজয়ন্তী পালিত সাদামাটাভাবে
Image

করোনা : ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সুবর্ণজয়ন্তী পালিত সাদামাটাভাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ করোনা-র প্রকোপ৷ তাই, ত্রিপুরার একমাত্র জাদুঘর-এর সুবর্ণজয়ন্তী আজ সোমবার পালিত হয়েছে অত্যন্ত সাদামাটা ভাবেই৷ বৃক্ষরোপণ এবং উপস্থিত জনগণকে মিষ্টি এবং স্যানিটাইজার দেওয়া হয়েছে মিউজিয়ামের পক্ষ থেকে৷


আজ থেকে ৫০ বছর আগে পোস্ট অফিস চৌমুহনিতে যাত্রা শুরু হয়েছিল ত্রিপুরা স্টেট মিউজিয়ামের৷ কালের বিবর্তনের সাথে জাদুঘরের পরিসরও বৃদ্ধি পায়৷ ত্রিপুরার পূর্বতন সরকার পোস্ট অফিস চৌমুহনি থেকে স্থান পরিবর্তন করে নেওয়া হয় উজ্জয়ন্ত প্যালেসে৷ ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা স্টেট মিউজিয়াম স্থান পায় উজ্জয়ন্ত প্যালেসে৷ স্বাভাবিকভাবে তখন থেকেই জাদুঘরের আকর্ষণ আরও বেড়ে যায়৷

প্রতি সোমবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিন প্রচুর মানুষের সমাগম হয়৷
রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর ত্রিপুরা স্টেট মিউজিয়াম এবং উজ্জয়ন্ত প্যালেস নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে৷ জাদুঘরে প্রবেশের মুখে বিশালাকার জাতীয় পতাকা বসানো হয়েছে৷ সন্ধ্যায় অবসর বিনোদনের জন্য জাদুঘরকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে৷ ভেতরে এবং বাইরে উভয় স্থানেই ভিড় জমে চোখে পড়ার মতো৷ অবশ্য লকডাউনে মানুষের উপস্থিতি ছিল না৷ জাদুঘরও ছিল বন্ধ৷ কিন্তু, সম্প্রতি লকডাউন শিথিল হওয়ায় মানুষের ভিড় আবারও বাড়ছে৷


৫০টি বছর পেরিয়ে ঐতিহ্যবাহী ওই জাদুঘর আজ নতুন রূপে দাঁড়িয়ে আছে৷ তবে, করোনা-র প্রকোপে আড়ম্ভর ছিল না সুবর্ণজয়ন্তী উদযাপনে৷ অবশ্য করোনা-র প্রকোপ মিটে গেলে মহাধুমধামে ত্রিপুরা স্টেট মিউজিয়ামে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে বলে জানিয়েছেন মিউজিয়াম কর্তৃপক্ষ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top