News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে করোনা সচেতনতা কর্মসূচি
Image

পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে করোনা সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াতে আগরতলা প্রেসক্লাবে শনিবার আগরতলা পৌর নিগমের ২০নং ওয়ার্ড এর পক্ষ থেকে চেতনা মূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়৷ আলোচনাচক্রে উপস্থিত ছিলেন বিধায়ক আশিশ কুমার সাহা, পৌরনিগমের কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ সচেতনতা মূলক আলোচনা চক্রে অংশ নিয়ে বিধায়ক আশিস কুমার সাহা বলেন প্রশাসন নির্দেশিত নিয়ম-কানুন মেনে না চললে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে৷ তিনি বলেন জুন-জুলাই মাসে দেশের সর্বত্রই করোনা ভাইরাস সংক্রমণ বিপদজ্জনক আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন৷

সে কথা মাথায় রেখেই প্রত্যেক সচেতন নাগরিককে করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতন থাকতে হবে৷ তিনি প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরিধান করতে অনুরোধ জানিয়েছেন৷ বিধায়ক আরো বলেন সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করাই এখনো পর্যন্ত সংক্রমণ প্রতিরোধ করার একমাত্র উপায় হিসেবে চিহ্ণিত হয়েছে৷ যেহেতু এখনও পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করার জন্য কোন ঔষধ আবিষৃকত হয়নি এবং প্রতিষেধক বের হয়নি সেহেতু প্রত্যেককেই সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে৷ বিধায়ক আশিশ কুমার সাহা আক্ষেপ করে বলেন সরকার এবং প্রশাসন জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে সচেতন করে চলেছে৷ কিন্তু জনগণ এই সব নিয়মকানুন মানছেন না৷ তাতেই বিপদ ঘনিয়ে আসার আশঙ্কা বাড়ছে৷ সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন এলাকায় বেসরকারি উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনপ্রতিনিধিদের সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিধায়ক শ্রী সাহা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top