News Flash

  • Home
  • Uncategorized
  • ৬২ সালে চিনের হাতে অসমের বমডিলাকে তুলে দিতে নেহরুর চেষ্টা রাহুলকে স্মরণ করিয়ে দিলেন অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব
Image

৬২ সালে চিনের হাতে অসমের বমডিলাকে তুলে দিতে নেহরুর চেষ্টা রাহুলকে স্মরণ করিয়ে দিলেন অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ২১ জুন (হি.স.) : চিনের আগ্রাসন সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘বালখিল্যপনাসুলভ হালকা’ মন্তব্য করায় সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তাঁর দাদু জওহরলাল নেহরুর কী ভূমিকা ছিল তা স্মরণ করিয়ে দিয়েছেন অসমের বহু দফতরের মন্ত্রী তথা বিজেপি নেতা, নেডা-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা।

মোদী চিনের কাছে আত্মসমৰ্পণ করেছেন বলে সমালোচনা করে টুইট করেছিলেন কংগ্ৰেস নেতা রাহুল গান্ধী। এর জবাব দিতে গিয়ে পালটা টুইট করেন অসমের মন্ত্রী ড. শর্মা। তিনি লিখেছেন, ‘আত্মসমৰ্পণ করা গান্ধী-নেহরু পরিবারের হলমাৰ্ক।’

হিমন্তবিশ্ব শৰ্মা আরও লিখেছেন, ১৯৬২ সালে অসমকে পণ্ডিত নেহরু চিনের হাতে প্রায় তুলেই দিয়েছিলেন। যখন চিনা সৈন্য বোমডিলা দখল করেছিল তখন নেহরু বলেছিলেন ‘মাই হার্ট গোজ আউট টু পিউপল অব আসাম’ (‘My heart goes out to people of Assam’।

এছাড়া প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে ‘Surrender’ শব্দের বানান ভুল লেখায়ও রাহুল গান্ধীকে ছাড়েননি হিমন্তবিশ্ব শৰ্মা। তিনি লিখেছেন, ‘রাহুল গান্ধী, আপনি এত হতাশ হয়েছেন যে, একটি বানান শুদ্ধ করে লিখতে পারেননি।’ ‘Surrender’ শব্দকে ‘Surender’ লেখায় নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব ছাড়াও আরও বহু বিজেপি নেতা থেকে সমৰ্থক রাহুল গান্ধীকে কটাক্ষ করছেন। এমন-কি ‘#SurenderModi’ বানানে গোটা ভারতে টুইটার ট্ৰেন্ডিঙে শীৰ্ষস্থান দখল করেছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে লাদাখে চিনা আগ্রাসনকে কেন্দ্র করে প্ৰধানমন্ত্ৰীর পাশাপাশি কেন্দ্ৰীয় সরকারের বিরুদ্ধে একের পর এক টুইট করছেন কংগ্ৰেস নেতা গান্ধী। রাহুল তাঁর টুইটে লিখেছেন ‘নরেন্দ্ৰ মোদী আসলে সারেন্ডার মোদী’। নিজের টুইটারে জাপানের একটি সংবাদপত্ৰের রিপোৰ্টও লিখেছেন তিনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top