News Flash

  • Home
  • Uncategorized
  • জল-স্থল-বায়ুতে আমাদের সেনার যা করার দরকার তাই করছে, সর্বদল বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী
Image

জল-স্থল-বায়ুতে আমাদের সেনার যা করার দরকার তাই করছে, সর্বদল বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): সেনা মোতায়েন হোক, আক্রমণ হোক বা পাল্টা আক্রমণ হোক, জল-স্থল-বায়ুতে আমাদের সেনার যা করার দরকার তাই করছে। বর্তমানে আমাদের সেই ক্ষমতা আছে।   শুক্রবার চিনা আগ্রাসন মোকাবিলায় ডাকা সর্বদল বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ।
তিনি বলেন, চিন আমাদের আমাদের ভূখণ্ডে প্রবেশ করে নি এবং আমাদের কোনও পোস্টও দখল করে নি। লাদাখে আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু যাঁরা ভারতমাতার দিকে চোখ তুলে দেখেছেন, তাঁদের সবক শিখিয়ে দিয়ে গিয়েছেন।’

এদিকে, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর তোলা গালওয়ানের ঘটনা কি গোয়েন্দা ব্যর্থতা নয়? প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ওই ঘটনায় কোনওরকম গোয়েন্দা ব্যর্থতা নেই।

গত মাসের গোড়ার দিক থেকে পূর্ব লাদাখ সীমান্তে চিনের সঙ্গে ভারতের বিবাদ শুরু হয়। গত সোমবার ১৫ জুন গালওয়ানে ভারত-চিন সংঘর্ষে পর সর্বদলীয় বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের উপস্থিত ছিলেন বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এআইএডিএমকে, ডিএমকে, টিআরএস, জেডি(ইউ), বিজেপি, এলজেপি, বসপা, সপা, শিবসেনা, এনসিপি-সহ ২০ টি রাজনৈতিক দলের সভাপতিরা। পাশাপাশি  প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রমুখ ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top