News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ম রক্ষায় পালিত হবে খার্চি পুজা, মেলা বাতিল
Image

নিয়ম রক্ষায় পালিত হবে খার্চি পুজা, মেলা বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব এ বছর নিয়ম রক্ষার জন্য পালিত হবে৷ করোনা-র প্রকোপে কোনও মেলার আয়োজন হবে না৷ পূজার্চনায়ও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ বিধায়ক তথা খার্চি মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী আজ বৃহস্পতিবার এই খবর দিয়েছেন৷ 

তাঁর কথায়, করোনা-র প্রকোপে গোটা জাতি আজ বিপন্ন৷ তাই, নানা আচার-অনুষ্ঠানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ মূলত, পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্যই ওই উদ্যোগ নিতে হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরার ঐতিহ্যবাহী উৎসব খার্চি এ বছর শুধুই নিয়ম রক্ষার জন্য পালিত হবে৷ জাতি-উপজাতি মেলবন্ধনের ওই উৎসব করোনা-র প্রকোপে সাদামাটাভাবে উদযাপিত হবে৷ তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ এই উৎসবে শামিল হন৷ প্রায় ১৫ লক্ষাধিক জনসমাগম প্রতি বছর খার্চি মেলা উপলক্ষ্যে দেখা যায়৷ কিন্তু, এ বছর মেলা হচ্ছে না৷ সাথে তিনি যোগ করেন, এবার বলি প্রথাও বন্ধ থাকবে৷

তিনি ত্রিপুরাবাসীর প্রতি আবেদন জানিয়ে বলেন, এ বছর ঘরে বসেই প্রার্থনা করুন৷ তাঁর কথায়, পূজার্চনায় এবার কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ পুণ্যার্থীরা প্রণাম জানাতে পারবেন, দর্শন করতে পারবেন, কিন্তু কোনও ভোগ দিতে পারবেন না৷ ফুল, বেলপাতা, প্রণামী দেওয়া যাবে না৷ তিনি বলেন, বলিও হবে না এবার৷ তবে, দেশি ডিম-এর বলি দেওয়া হবে৷ পাশাপাশি, স্নানযাত্রা হবে ঠিকই, কিন্তু জনসমাগম করা যাবে না৷ তাঁর বক্তব্য, পারস্পরিক দূরত্ব বজায় রেখে খার্চি পূজা অনুষ্ঠিত হবে৷ এ-ক্ষেত্রে মন্দিরে প্রবেশের মুখে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা এবং স্যানিটাইজার ব্যবহারের জন্য গুরুত্ব দেওয়া হবে৷ তবে, খার্চি পূজা ছোট পরিসরে উদযাপিত হলেও আয়োজনে কোনও ত্রুটি রাখা হবে না৷ তার জন্য সংশ্লিষ্ট সকল দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top