News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরু থেকে ফিরলেন ২৫০ জন পরিযায়ী শ্রমিক
Image

বেঙ্গালুরু থেকে ফিরলেন ২৫০ জন পরিযায়ী শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রেল লাইন বন্ধ৷ ফলে, সড়কপথে গুয়াহাটি থেকে ফিরলেন ত্রিপুরার পরিযায়ী শ্রমিকরা৷ গতকাল ২৫০ জন পরিযায়ী শ্রমিক ট্রেনে বেঙ্গালুরু থেকে গুয়াহাটি পৌঁছেছেন৷ কিন্তু পাহাড় লাইনে ধসের কারণে রেল বন্ধ থাকায় বাসে চেপে আজ চোরাইবাড়ি পৌঁছেছেন তাঁরা৷


ভারী বৃষ্টিপাতে পাহাড় লাইনে ধস পড়েছে৷ তাতে ত্রিপুরা থেকে দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে৷ বহিঃরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়েও ট্রেন আসতে পারছে না৷ এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে৷ তেমনি বেঙ্গালুরু থেকে ২৫০ জন পরিযায়ী শ্রমিক গতকাল ট্রেনে গুয়াহাটি পৌঁছেছেন৷ ত্রিপুরা সরকার তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য বাসের ব্যবস্থা করেছে৷ আজ বুধবার তাঁরা চোরাইবাড়ি প্রবেশ করেছেন৷


ত্রিপুরায় ফেরার পর ওই পরিযায়ী শ্রমিকদের মধ্যে উত্তর ও ঊনকোটি জেলার বাসিন্দাদের নমুনা সংগ্রহের পর চোরাইবাড়ি খেরেঙজুড়িস্থিত জওহর নবোদয় বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখার ব্যবস্থা করা হয়েছে৷ অন্য পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ জেলায় নিয়ে নমুনা সংগ্রহের পর প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখার ব্যবস্থা করা হবে৷ এক্ষেত্রে প্রশাসনের তরফে তাদের নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top