News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে জেলখানায় ফাঁসিতে আত্মঘাতী বিচারাধীন কয়েদি

অমরপুরে জেলখানায় ফাঁসিতে আত্মঘাতী বিচারাধীন কয়েদি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ অমরপুর সাব-জেলখানায় বিচারাধীন কয়েদি আত্মহত্যা করেছেন৷ জেলখানায় রক্ষীদের অগোচরে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ নিজের সেলেই গলায় গামছা জড়িয়ে বিচারাধীন কয়েদি সুজাদু মগ (২৮) আত্মহত্যা করেছেন৷ খবর পেয়ে অমরপুর সাব-জেলের সুপারিটেন্ডেন্ট এবং পুলিশ জেলখানায় পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন৷ জেলখানায় আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷


পুলিশ জানিয়েছে, আত্মঘাতী বিচারাধীন কয়েদি সুজাদু মগ করবুক মহকুমার শিলাছড়ি ব্লকের অন্তর্গত কমলছড়ি গ্রামের বাসিন্দা ছিলেন৷ গত ১৫ জুন একটি মারপিটের মামলায় তাকে আদালত জেল হেফাজতে পাঠিয়েছিল৷ কিন্তু তিনি আত্মহত্যা কেন করলেন তার কারণ খুঁজে পাচ্ছে না পুলিশ৷

এদিকে, অমরপুরের সাব-জেল মেরামতির জন্য দীর্ঘ এক বছরেরও অধিক সময় ধরে বন্ধ থাকার পর গত ১৫ জুন থেকে পুনরায় চালু হয়েছে৷ ফলে, ওই সময়ে মহকুমা আদালতের আদেশে বিচারাধীন বন্দি এবং সাজাপ্রাপ্ত কয়েদিদের উদয়পুরস্থিত গোমতি জেলা সংশোধনাগারে রাখা হত৷ সংস্কারের পর চালু হওয়ার দু দিনের মাথায় জেলখানার ভেতরেই বিচারাধীন বন্দির আত্মহত্যার ঘটনায় অন্য কয়েদিদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ তাছাড়া, তাকে খুন করা হয়েছে কিনা সেই সন্দেহও করা হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top