News Flash

  • Home
  • Uncategorized
  • চিনা বিদেশমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি জয়শঙ্করের
Image

চিনা বিদেশমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি জয়শঙ্করের

নয়াদিল্লি, ১৭ জুন (হি. স.) : গালওয়ান সংঘাত নিয়ে চিনা বিদেশমন্ত্রী ওয়াংহ ওয়াই সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা জওয়ানদের উপর লাল ফৌজের অতর্কিত হামলাকে পূর্ব পরিকল্পিত বলে চিনা বিদেশমন্ত্রীকে জানিয়েছেন জয়শঙ্কর।তার কথায় আগে থেকে রণকৌশল ঠিক করে এবং পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছিল চিনা সেনা। তার জেরেই দুই তরফে উত্তেজনা চরমে ওঠে। যারা জেরে পরিস্থিতি হিংসাত্মক আকার ধারণ করে এবং প্রাণহানি হয়। এই ভাবে চলতে থাকলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।

চিনা সেনার উচিত নিজেদের অবস্থান বিবেচনা করে ত্রুটিগুলো সংশোধন করে পিছু হটে যাওয়া। ৬ জুন শীর্ষ সামরিক পর্যায় যে আলোচনা হয়েছে তা মেনে চিনাদের পিছু হটে যাওয়া উচিত। উল্লেখ করা যেতে পারে ১৫ জুন, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা জওয়ানদের উপর অর্তকিতে হামলা চালায় চিনা সেনা। শহিদ হন ২৩ ভারতীয় জওয়ান। পাল্টা প্রত্যাঘাতে নিকেশ ৪৩ চিনা সেনা।দুই তরফে উত্তেজনা চরমপর্যায়ে হয়ে রয়েছে। বুধবার সারা দিন দফায় দফায় তিন বাহিনীর প্রধান এবং সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এর সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।চিনের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দেশের অখন্ডতা নিয়ে কোনও ভাবেই আপস করা হবে না তা মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top