News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩০ এর বদলে ২৮০ জন রাজ্যে ফিরছেন বাংলাদেশ থেকে ১৮ ও ১৯ জুন
Image

২৩০ এর বদলে ২৮০ জন রাজ্যে ফিরছেন বাংলাদেশ থেকে ১৮ ও ১৯ জুন

আগরতলা, ১৬ জুন (হিঃসঃ)৷৷ করোনা-র প্রকোপে লকডাউনে বাংলাদেশে আটকে থাকা আরও ২৩০-এর বদলে ২৮০ জন ত্রিপুরার নাগরিককে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছে বিদেশ মন্ত্রক৷ আগামী ১৮ এবং ১৯ জুন দু দিনে তাঁরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে রাজ্যে ফিরবেন৷
এ-বিষয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, গতকাল স্থির হয়েছিল বাংলাদেশ থেকে ২৩০ জন ত্রিপুরার নাগরিক ফিরবেন৷ কিন্তু আজ বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, ২৮০ জন ত্রিপুরার নাগরিককে বাংলাদেশ থেকে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে৷ এক্ষেত্রে ইতিমধ্যে ২২৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে৷ বাকি ৫৩ জনের ছাড়পত্র বাকি রয়েছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, বিদেশ মন্ত্রক মনে করছে, একদিনে ২৮০ জনের স্ক্রিনিঙে সমস্যা হতে পারে৷ তাই, ১৮ এবং ১৯ জুন, দুদিনে তাঁদের ফেরানোর ব্যবস্থা করা হবে৷


ইতিপূর্বে বাংলাদেশ থেকে ১০৬ জন ত্রিপুরার নাগরিক বিদেশ মন্ত্রকের সহায়তায় রাজ্যে ফিরেছেন৷ গত ২৮ মে তাঁরা আগরতলা আইসিপি দিয়ে ত্রিপুরায় এসেছেন৷ আরও ২৮০ জনকে ত্রিপুরায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বিদেশ মন্ত্রক৷ তাঁরা বিভিন্ন কারণে বাংলাদেশে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন৷
প্রসঙ্গত, প্রথম দফায় বাংলাদেশ ফেরত ১০৬ জনের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তার পর তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ শুধু তা-ই নয়, তাঁদের সংস্পর্শে গিয়ে ৬ জন বিএসএফ, একজন চিকিৎসক সহ আগরতলা আইসিপি-তে ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷ দ্বিতীয় দফায় বাংলাদেশ ফেরত সকলকেও প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হবে৷ এছাড়া সকলের নমুনাও সংগ্রহ করবে ত্রিপুরা সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top