News Flash

Image

আক্রান্ত ছয় সুস্থ ১২৩ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ রাজ্যে নতুন করে ছয়জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে, স্বস্তির খবর হল ১২৩ জন করোনা আক্রান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাদের আগামীকাল ছুটি দেওয়া হবে৷


আজ রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরপর দুটি ট্যুইট করে করোনা আক্রান্তের সন্ধান এবং রোগীর সুস্থ হওয়ার খবর দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আজ ১০২৩টি নমুনা পরীক্ষায় ৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তারা সকলেই সিপাহীজলার বাসীন্দা এবং তাদের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ এদিন তিনি পুনরায় ট্যুইট করে জানান, রাজ্যের জন্য খুশীর খবর এসেছে আজ ১২৩ জন করোনা আক্রান্তের কোভিড-১৯ নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাদের মধ্যে আগরতলা সরকারী মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৪ জন এবং হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে রয়েছেন ৫৯ জন৷ তিনি বলেন, সুস্থ হয়ে উঠা রোগীদের আগামীকাল ছুটি দেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top