News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় বিপন্ন রাজ্য, দুস্থদের সহায়তায় গুচ্ছ দাবি সিপিএমের
Image

করোনায় বিপন্ন রাজ্য, দুস্থদের সহায়তায় গুচ্ছ দাবি সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ করোনা-র সমাপ্তি কবে, কেউ জানে না৷ ফলে, আমাদের রাজ্যে এখন বিপন্ন অবস্থা দেখা দিয়েছে৷ মঙ্গলবার আগরতলার প্যারাডাইস চৌমুহনিতে এভাবেই ত্রিপুরা সরকারকে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ করোনা-র প্রকোপে দুস্থদের সহায়তায় গুচ্ছ দাবি নিয়ে আজ সারা ত্রিপুরায় মানবশৃঙ্খল করেছে সিপিএম৷ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে পারস্পরিক দূরত্ব বজায় রেখে আন্দোলন সংগঠিত হয়েছে বলে দাবি করেছেন তাঁরা৷ বিনামূল্যে রেশন, আর্থিক সহায়তা, বেকার ভাতা, রেগায় শ্রমদিবস বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বন্ধ করার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে সিপিএম এদিন আন্দোলন করেছে৷ ওই কর্মসূচিতে অংশ নিয়ে দাবি পেশ করার সাথে ত্রিপুরা সরকারের সমালোচনা করার সুযোগ ছাড়েননি প্রাক্তন মুখ্যমন্ত্রী৷


এ-বিষয়ে আজ মানিক সরকার বলেন, করোনা-র প্রকোপে দীর্ঘদিন ধরে কোনও আন্দোলন কর্মসূচি পালন করা সম্ভব হয়নি৷ তাই গত ২ জুন ভিডিও কনফারেন্সে পলিটব্যুরোর বৈঠকেই আজকের কর্মসূচি চূড়ান্ত হয়েছিল৷ তাই, সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালিত হচ্ছে৷ তাঁর দাবি, আমাদের দেশে কর ছাড় পান যাঁরা সেইসব দুস্থদের সংখ্যা অনেক৷ এই করোনা পরিস্থিতি মোকাবিলায় তাঁদের মাথাপিছু ১০ কেজি করে চাল ৬ মাস দেওয়া হোক৷ শুধু তা-ই নয়, সংসার প্রতিপালনে তাদের পরিবারপিছু সাড়ে ৭ হাজার টাকা করে ৬ মাস দেওয়া উচিত৷

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, দেশের প্রথিতযশা অর্থনীতিবিদরা সাফ বলেছেন, মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে৷ না হলে, বাজারে গতি আসবে না৷ সাথে তিনি যোগ করেন, পরিযায়ী শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের রেগায় ২০০ দিনের কাজ সুনিশ্চিত করতে হবে৷ পাশাপাশি, মজুরিও বৃদ্ধি করতে হবে৷ তিনি বলেন, করোনা-র প্রকোপে লকডাউনে অনেকেই চাকরি হারিয়েছেন৷ তারা এখন বেকার হয়ে ঘরে বসে আছেন৷ নতুন করে চাকরির সুযোগ সৃষ্টি না হওয়ায় আগের বেকাররাও দিশেহারা হয়ে পড়েছেন৷ তাই তাদের, বেকারভাতা প্রদানের দাবি জানিয়েছেন তিনি৷ শুধু তা-ই নয়, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিকে বিক্রির সিদ্ধান্তের তীব্র আপত্তি জানান তিনি৷


মানিক সরকার আজ করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছেন৷ তাঁর অভিযোগ, করোনা পরিস্থিতিতে ত্রিপুরায় গণতন্ত্রের উপর নানাভাবে আক্রমণ করা হচ্ছে৷ রক্তদান শিবির এবং দুস্থদের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে গেলে বিরোধীরা শাসক দলের রক্তচক্ষুর মুখোমুখি হচ্ছেন৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ত্রিপুরায় ব্যভিচারী ব্যবস্থা চলছে৷ করোনা-র সমাপ্তি কবে, আমরা কেউ জানি না৷ ফলে, ত্রিপুরায় ইতিমধ্যে বিপন্ন অবস্থা দেখা দিয়েছে৷ তাঁর কটাক্ষ, করোনা নেই বলে বগলদাবা করে লাভ হয়নি৷ এখন আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে৷ তিনি সুর আরও চড়িয়ে বলেন, করোনা-র চিকিৎসায় অস্বাভাবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে রোগীদের৷ তাই সকলে নিরাপদে থাকুক এবং সকলকে সুরক্ষিত রাখুক, চাইছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top