News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আট জেলাতেই কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত সাত দফা দাবীতে
Image

রাজ্যের আট জেলাতেই কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত সাত দফা দাবীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া/ বিলোনীয়া, ১৫ জুন৷৷ সোমবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে সাত দফা দাবীর ভিত্তিতে প্রতিবাদ ও ডেপুটেশন প্রদান কর্মসূচী পালন করা হয়৷ এদিন কংগ্রেস ভবনের সামনে প্রতীবাদ কর্মসূচীতে সামিল হন কংগ্রেস নেতা ও কর্মীরা৷ রাজ্যের প্রতিটি জেলাতেই এই কর্মসূচী সংগঠিত করা হয় বলে জানান পিসিসি-র অস্থায়ী সভাপতি পীযুষ বিশ্বাস৷ গরীব না বাঁচলে শিল্প প্রতিষ্ঠান চলবে না৷ তাই তাদের বাঁচাতে হবে৷ শিল্প গোষ্ঠীকে কেবল প্রধান্য দিলে চলবে না৷ এই বিষয়ে জানান পিসিসি-র অস্থায়ী সভাপতি পীযুষ বিশ্বাস৷ তাদের দাবি গুলিকে বাস্তবায়িত করার দাবি জানান তিনি৷


৭ দফা দাবির ভিত্তিতে সমগ্র রাজ্যের পাশাপাশি আমবাসায় জেলা কংগ্রেসের উদ্যোগেও নিরব কর্মসূচী পালন করা হয়৷ একই সাথে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়৷ সোমবার দুপুরে আমবাসা কংগ্রেস ভবনের সামনে জনগণের স্বার্থে ৭ দফা দাবি নিয়ে ১ ঘন্টা নীরবতা পালন করে কংগ্রেসের কর্মীরা৷ তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো, রেগার কাজ ২০০ দিন করা, বিভিন্ন রাজ্য থেকে আসা লোকদের করোনা পরীক্ষা করা, প্রতিমাসে ৭ হাজার ৫০০ টাকা করে গরিব অংশের মানুষদের প্রদান করা ইত্যাদি৷ এক ঘন্টা নীরব আন্দোলন কর্মসূচী শেষে জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব, আমবাসা ব্লক কংগ্রেসের সভাপতি কৃপেশ রায় সহ অন্যান্যরা৷


এদিকে, এম জি এন রেগা কাজ বছরে ২০০ দিন করা, বহি রাজ্য থেকে ফেরত সকলকে সোয়েব টেস্ট করা, গরীব এবং শ্রমিক অংশের পরিবারে প্রথম মাসে ১০,০০০ টাকা এবং পরবর্তী ৫ মাস ৭,৫০০ টাকা করে অনুদান প্রদান করার দাবি সহ ৭ দফা দাবিতে সোমবার সদর জেলা কংগ্রেস কমিটি প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক কর্মসূচি পালন করে৷


উপস্থিত প্রদেশ অস্থায়ী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানান, দেশের প্রধানমন্ত্রীর ভুল সিদ্ধান্তের ফলে বর্তমানে দেশ আর্থিক সংকটে ভুগছে৷ বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরতে সঠিক কোন ব্যবস্থা না নেওয়ার ফলে বহু শ্রমিকের পায়ে হেঁটে বাড়ি ফিরতে প্রাণহানি হয়েছে৷ জাতীয় কংগ্রেসের নেতৃত্ব রাহুল গান্ধীর দাবিগুলি সরকার যদি বাস্তবায়িত করে তাহলে হয়তো দেশে গরিব অংশে মানুষ বিশেষ করে দেশ নির্মাতা শ্রমিক অংশের মানুষ পুনরায় বাঁচায় অনুসন্ধান পাবে৷

কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আগামী দিনে দেশে পুঁজিপতিরা এবং শিল্পপতিরা আরো শক্তিশালী হবে, আর গরিব মানুষের মৃত্যুবরণ ছাড়া আর কোনো পথ থাকবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷ তাই সোমবার গোটা রাজ্যে জেলাভিত্তিক সাত দফা দাবির ভিত্তিতে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ যাতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস নেতৃত্ব রহুল গন্ধির দাবিগুলি বাস্তবায়িত করেন৷ নয়তো আগামী দিনে এ ধরনের কর্মসূচি ব্লক ভিত্তিক নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি৷


কোয়ারেন্টাইনে থাকা সমস্ত লোকদের খাওয়া-দাওয়া সহ তাদের সুযোগ-সুবিধা, সুকলে পড়াশোনার অবস্থা খুবই দুরবস্থা৷ লক ডাউনে শ্রমিকদের পরিবারকে ৭৫০০ টাকা প্রদান সহ মোট ৭ দফা দাবিতে সারা রাজ্যের সাথে বিলোনিয়াতেও কংগ্রেস ভবনের সামনে নীরব প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ কর্মসূচির অংশ হিসেবে বুকে প্লেকার্ড লাগিয়ে কংগ্রেস কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করলেও, দলীয় কার্যালয়ের সামনেই পুলিশ গতিরোধ করে৷ এবং অল্প কিছুক্ষণের মধ্যেই দলীয় অফিসে ঢুকিয়ে দেয় কর্মীদের৷ আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেস নেতৃ লক্ষ্মী নাগ, যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস, প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, ব্লক কংগ্রেস সভাপতি অরূপ দেব, সহ আরও অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা৷ লক্ষ্মী নাগ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি চরম অবস্থায় আছে৷ এর জন্য একমাত্র দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ উনার ভুল সিদ্ধান্তের ফলে ভারতবর্ষের এই অবস্থা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top